জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ পিএম

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১৮ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ আলোচনা সভা শুরু হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান, বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও জেডআরএফ-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

জেডআরএফ-এর এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য হলো : ‘একটি উদ্যোগ, একটু চেষ্টা– এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’। 

সর্বশেষ সর্বাধিক পঠিত