ইকো বিজ ৩.০-এর টাইটেল স্পন্সর রূপায়ণ সিটি

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ এএম

শিক্ষার্থীদের মধ্যে ব্যবসায়িক জ্ঞান, উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বের দক্ষতা বিকাশের লক্ষ্যে স্কলাস্টিকা কমার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘ইকো বিজ ৩.০-এর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস সামিট’ সফলভাবে শেষ হয়েছে। গত শুক্র ও শনিবার দুই দিনব্যাপী উত্তরা স্কলাস্টিকা সিনিয়র ক্যাম্পাসে অনুষ্ঠিত এই ইভেন্টের টাইটেল স্পন্সর ছিল রূপায়ণ সিটি।

গত শনিবার অনুষ্ঠানের সমাপনী দিনে মূল বক্তা ছিলেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল। শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া প্রেরণাদায়ী বক্তব্যে তিনি টেকসই ব্যবসায়িক পরিকল্পনা, দূরদর্শী মানসিকতা, অধ্যবসায় ও প্রতিকূলতা মোকাবিলার গুরুত্ব তুলে ধরেন। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের দক্ষ ও যোগ্য নেতা হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।

সম্মেলনে শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা তৈরিতে ‘ইয়ং এক্সিকিউটিভস’, ‘সার্ক ট্যাংক’, ‘বোর্ডরুম’, ‘মার্কেটিং ম্যানিয়া’ ও ‘ফিস্কাল ফ্রন্টিয়ার’-এর মতো ব্যতিক্রমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব মাধ্যমে শিক্ষার্থীরা কৌশল প্রণয়ন, বিপণন পরিকল্পনা ও আর্থিক বিশ্লেষণের দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়। অনুষ্ঠানে স্কলাস্টিকা কমার্স ক্লাবের প্রেসিডেন্ট সাফওয়ান, ভাইস প্রেসিডেন্ট শুয়াইব, ফ্যাকাল্টি অ্যাডভাইজার রেজওয়ান ও তামান্না রহমান বক্তব্য দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত