হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা দেয়া নৈতিক দায়িত্ব: এমপি সরফুদ্দিন

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১২:২০ পিএম

হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা দেয়া আমাদের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

তিনি বলেন,তাদের ভোটে  আমি এমপি হয়েছি। আমরা সরকার গঠন করেছি। সেকারণে তাদের ধর্মীও উৎসব থেকে শুরু করে সব ধরনের নিরাপত্তা দেওয়া বিএনপির নেতাকর্মীদের জন্য ফরজ।

বানারীপাড়া ও উজিরপুরের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন ও পূজা মন্ডপে উপস্থিত বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সময় রবিবার (১৮ অক্টেবর) সন্ধ্যায় এ কথা বলেন।

দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায় জানিয়ে এমপি এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, একটি মহল দেশকে অস্তিতিশীল করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। তাই তিনি দলের নেতাকর্মীদের সজাগ থাকতে ওই দুষ্ট চক্রের অপচেষ্টা রুখে দিতে অনুরোধ জানান।   

এ সময় এমপির সঙ্গে আরও উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম মিয়া,সাধারণ সম্পাদক রিয়াজ আহম্দে মৃধা, বানারীপাড়া পৌর বিএনপির সভাপতি ইমরান সালে প্রিন্স, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, উপজেলা যুবদলের সভাপতি সাব্বির রহমান সুমন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকির প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত