একটির মূল্যে ৩টি বুফে-এক রাতের বুকিংয়ে দ্বিতীয় রাত ফ্রি!

দুর্গাপূজায় রেনেসন্স হোটেলের আকর্ষণীয় অফার

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পিএম

দুর্গাপূজার আনন্দ এবার হোক আরও জমজমাট। প্রিয়জনদের সঙ্গে উৎসবের ভোজ, মুখরোচক খাবারের বাহারি আয়োজন আর বিলাসবহুল স্টেকেশনে বাড়তি প্রাপ্তি।

দুর্গাপূজা উপলক্ষে রেনেসন্স ঢাকা গুলশান হোটেল নিয়ে এসেছে দুটি আকর্ষণীয় অফার-বাহার মাল্টি-কুইজিন রেস্টুরেন্টে বিশেষ বুফেতে ‘তিনজন খাবেন, মূল্য দেবেন একজনের - যা প্রযোজ্য হবে সকল পেমেন্ট মেথডে।’ এবং স্টেকেশনে এক রাতের বুকিংয়ে দ্বিতীয় রাত সম্পূর্ণ বিনামূল্যে। 

আগামী ২০ ও ২১ অক্টোবর, হোটেলের তৃতীয় তলায় অবস্থিত বাহারে ডিনার ও লাঞ্চ বুফেতে থাকছে উৎসবের বিশেষ ভোজ। লাঞ্চ বুফের মূল্য ৫,৪৯৯ টাকা এবং ডিনার বুফের মূল্য ৮,৯৯৯ টাকা। মোরগ পোলাও, চিংড়ি মালাই কারি, রুই দোপেঁয়াজা, চিকেন দম বিরিয়ানি, বাদামি গোশত ও কাতলা কালিয়ার মতো আকর্ষণীয় পদ থেকে শুরু করে মতিচুরের লাড্ডু, নলেন গুড়ের রসগোল্লা ও গুড়ের পায়েস, সব মিলিয়ে থাকছে ঐতিহ্য ও স্বাদের জমকালো সমাহার। চটপটি, ফুচকা, পানিপুরি, পাওভাজি, পাস্তা ও বাঙালিয়ানা গ্রিলের লাইভ স্টেশনের পাশাপাশি থাকছে সুশি ও লাইভ কার্ভিংয়ের আয়োজন, যা উৎসবের ভোজে যোগ করবে বাড়তি আকর্ষণ।

উৎসবের আনন্দকে আরও দীর্ঘ করতে ১৯ - ২৪ অক্টোবর পর্যন্ত থাকছে বিশেষ স্টেকেশন অফার। একক বা দ্বৈত অতিথির জন্য ডিলাক্স কিং রুমের মূল্য ১১,৯৯৯ টাকা নেট, যেখানে দ্বিতীয় রাতের জন্য কোনো অতিরিক্ত রুম চার্জ দিতে হবে না। প্যাকেজে থাকছে ব্রেকফাস্টের সুবিধা, জিবিসি ও বাহারে খাবারে ২০% ছাড়, স্পা অ্যান্ড স্যালনে ২০% ছাড়, প্রাপ্যতা সাপেক্ষে আর্লি চেক-ইন ও লেট চেক-আউট এবং জিম ও সুইমিং পুল ব্যবহারের সুযোগ।

উৎসবের ভোজ হোক কিংবা গুলশানের প্রাণকেন্দ্রে স্বস্তিময় বিলাসবহুল অবকাশ, রেনেসন্স ঢাকা গুলশান হোটেলের বিশেষ আয়োজন দুর্গাপূজাকে করে তুলবে আরও আনন্দময়, আকর্ষণীয় ও স্মরণীয়।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত