বাংলাদেশের সংগীতাঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫২ বছর।
জানা গেছে, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন রাসেল খান। বৃহস্পতিবার সকালে বড় বোনের বাসার বাথরুমে অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে চিকিৎসক এসে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে জানা গেছে, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
তিন দশকের বেশি সময় ধরে গিটারের সুরে দেশের অসংখ্য শিল্পীর গানের সঙ্গী হয়েছেন রাসেল খান। সংগীতাঙ্গনের প্রথম সারির প্রায় সব শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল তার। মঞ্চে শিল্পীদের গানের সঙ্গে তার গিটারের সুর হয়ে উঠেছিল পরিচিত অনুষঙ্গ। গিটার বাজানোর পাশাপাশি মাঝেমধ্যে নিজেও গান গাইতেন এই সংগীতশিল্পী।
সংগীতশিল্পী রুশনাফের অকাল প্রয়াণ
সংগীতশিল্পী ডালিয়া নওশীন আর নেই