বয়লার বিস্ফোরণে মাধবদীতে ১ জনের মৃত্যু

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৯ এএম

নরসিংদীর মাধবদীতে প্রিন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। তার নাম মো. জামাল।  বিস্ফোরণের ঘটনাটি ঘটে গত বুধবার। 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নিরসিংদীর মাধবদীতে একটি প্রিন্ট কারখানায় বুধবার সন্ধ্যায় বয়লার বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হয় ৫ জন। তাদের মধ্যে গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মো. জামালের মৃত্যু হয়।

গতকাল ঢামেকের বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ বলেন, বয়লার বিস্ফোরণে দগ্ধদের পাঁচজনকে আনা হয়েছে। এর মধ্যে সকালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় জামাল নামের একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। এ ছাড়া চিকিৎসাধীন টিপুর ৯০ শতাংশ, ফয়সালের ২৫, বাবুলের ৮ এবং শাজাহানের ৪ শতাংশ দগ্ধ হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত