জামালপুরে ব্রক্ষপুত্র নদ থেকে মরদেহ উদ্ধার

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পিএম

জামালপুরে নিখোঁজের তিন দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে হাবিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ২টার দিকে সদর উপজেলার ৬ নম্বর নরুন্দি ইউনিয়নের নামা কোচনধারা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবুর রহমান সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের বারুয়ামারি এলাকার জহির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, তিন দিন আগে হাবিবুর রহমান দৈনন্দিন কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। এ সময় তিনি নিখোঁজ থাকলেও পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

শুক্রবার বেলা ১১টার দিকে কোচনধারা এলাকায় ব্রহ্মপুত্র নদ দিয়ে নৌকায় চলাচলের সময় স্থানীয় লোকজন পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ওবায়দুল হক জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত