চিকিৎসকের পরামর্শে বিশ্রামের সিদ্ধান্ত অমিতাভ বচ্চনের

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পিএম

চিকিৎসকের পরামর্শে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে অমিতাভ বচ্চন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের শারীরিক অবস্থা নিয়ে একটি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। সেখানেই তিনি চিকিৎসকদের পরামর্শে কয়েক দিন বিশ্রাম নেবেন বলে জানিয়েছেন।

পোস্টে অমিতাভ লিখেছেন, ‘আমাকে ক্ষমা করবেন। চিকিৎসকেরা আমাকে কয়েক দিন বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে ওঠার পরামর্শ দিয়েছেন। তাই আপাতত কিছু লিখতে পারছি না…।’

এর আগে চলতি মাসের শুরুতে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর একটি পর্বে নিজের হাঁটুতে চোট পাওয়ার কথা জানিয়েছিলেন অমিতাভ। আগের দিন শুটিং চলাকালে পা পিছলে পড়ে গিয়ে আহত হন তিনি। সে দিন তাকে বসেই অনুষ্ঠান শুরু করতে দেখা যায়।

অমিতাভ তখন বলেছিলেন, ‘সাধারণত মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আমি আমার কথা বলি। কিন্তু আজ আমার হাঁটুতে চোট লেগেছে।’ এর পরেই তিনি জানান, ‘এর আগের দিন শুটিং চলাকালে পা পিছলে পড়ে যান। তাতেই তার হাঁটুতে চোট লাগে।

কথা বলার সময় বাঁ হাঁটুর দিকে ইঙ্গিত করেন অভিনেতা। স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন স্টুডিয়োয় উপস্থিত দর্শক। তবে চোট গুরুতর নয় বলে তাদের আশ্বস্ত করেন অমিতাভ। প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময় তিনি দাঁড়িয়ে থাকবেন বলেও জানান। কিন্তু অস্বস্তির কারণে অনুষ্ঠানের শুরুর অংশে বসে থাকার সিদ্ধান্ত নেন। দর্শকেরা তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এর আগে জুলাই মাসেও অমিতাভের একটি পোস্ট ঘিরে উদ্বেগ ছড়িয়েছিল অনুরাগীদের মধ্যে। হাসপাতালে ভর্তি হওয়া, অস্ত্রোপচার, আইসিইউ এবং সুস্থ হয়ে ওঠার কঠিন যাত্রা নিয়ে লিখেছিলেন তিনি। যদিও নিজের শারীরিক অবস্থা সম্পর্কে সরাসরি কিছু জানাননি অভিনেতা। তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লেখা, না কি সাধারণ ভাবনা— সেই বিষয়টিও স্পষ্ট করেননি।

সর্বশেষ সর্বাধিক পঠিত