বেশ কিছু দিন কাটাতে হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে, করেছেন অপারেশনও। হাসপাতাল থেকে বাড়ি ফিলে এমনটাই জানালেন বলিউড শহেনশাহ অমিতাভ বচ্চন। এই সময়টিকে নিজের জীবনের ‘সবচেয়ে কঠিন পর্ব’ বলে বর্ণনা করলেন বিগ বি। যদিও এই বর্ষীয়ান অভিনেতা নিজের অস্ত্রোপচারের কারণ বা কবে এটি হয়েছিল তা স্পষ্টভাবে প্রকাশ করেননি, তবে তার এই আবেগঘন ব্লগ পোস্ট অনুরাগীদের মনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে ওঠার লড়াই এবং শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে গিয়ে বিগ বি জানান, হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফেরা মানেই কঠিন সময় পার হয়ে যাওয়া নয়। নিজের সাম্প্রতিক ব্লগে হাসপাতালের দিনগুলো এবং তার পরবর্তী প্রভাব নিয়ে তিনি লিখেছেন, ‘…হাসপাতালে অস্ত্রোপচার এবং দক্ষ চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের তত্ত্বাবধানে আইসিইউ-তে দিন কাটানো… তার পর ছুটি ও বাড়ি ফেরা… এই বাড়ি ফেরার সময়টাই আসলে শারীরিক, মানসিক এবং বাস্তবিক—সব দিক থেকেই জীবনের সবচেয়ে কঠিন পর্ব।’
পুনরুদ্ধারের এই লড়াইকে অপ্রত্যাশিত কোনো পরাজয়ের মুখোমুখি হওয়ার সঙ্গে তুলনা করে তিনি আরও লেখেন, ‘আপনি একজন সম্মানিত চ্যাম্পিয়ন, কিন্তু একদিন হঠাৎ এক পরাজয় আপনার সামনে এসে দাঁড়াল… এটিই আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়।’ এই ব্লগ পোস্টটি প্রকাশের কিছুক্ষণ পরেই ‘এক্স’-এ একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেন অমিতাভ। সেখানে তিনি লেখেন, ‘খেলা শেষ হয়েছে! কিন্তু কাজ এখনও চলছে।’
তারা প্রিয় তারকার এই বার্তা প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগের ছায়া নেমে আসে। অনুরাগীরা দ্রুত তাঁর আরোগ্য কামনা করে বার্তা পাঠাতে শুরু করেন। তবে তাঁর শারীরিক অবস্থা বা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে অমিতাভ বচ্চন কিংবা তার পরিবারের তরফ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সবাইকে চমকে দিলেন জন আব্রাহাম
হামাসের নতুন নেতা নির্বাচন, গাজায় মিশ্র প্রতিক্রিয়া
দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার