ভোলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পিএম

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তানহা আক্তার (৯) ও মাহা (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত তানহা ওই এলাকার আব্দুল গনির মেয়ে এবং মাহা মো. শাহিনের মেয়ে। তারা দুজনই স্থানীয় মানকিরাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে দুই শিশু বাড়ির সামনের পুকুরে গোসল করতে নামে। ধারণা করা হচ্ছে, পুকুরের পিচ্ছিল ঘাটে পা পিছলে একজন পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অপর শিশুটিও ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা পুকুর থেকে তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত