মুন্সীগঞ্জে চোরাই বাইসাইকেল-অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পিএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৪৪টি চোরাই বাইসাইকালে ও অটোরিকশা উদ্ধার এবং কেনাবেচা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. শাহজাহান মুন্সী (৬৫) ও মো. শামীম শেখ (২৮)।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলার টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারের একটি গোডাউন থেকে সমুদয় বাইসাইকেল ও অটোরকিশা উদ্ধার এবং চক্রের সদসদ্বয়কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শাহজাহান ও শামীমের বাড়ি জেলার টঙ্গীবাড়ি উপজেলার বিলের পাড় সানবাড়ি গ্রামে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশের দাবী, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত মুন্সীগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে চোরাই বাইসাইকেল ও অটোরিকশা কিনে তা গোপনে বিক্রয় করে আসছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, বিভিন্ন তথ্য বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে ওই রাতে বালিগাঁও বাজারের শাহজাহান ও শামীমের ভাড়া করা গোডাউনে অভিযান চালান টঙ্গীবাড়ি থানা পুলিশের টিম। এসময় গোডাউন থেকে মাঝারি আকারের ৩৩ টি ও ছোট আকারের ৯ টি বাইসাইকেল এবং ব্যাটারি চালিত ২ টি অটোরিকশা উদ্ধার করেন। একই সঙ্গে ওইসব চোরাই বাইসাইকেল ও অটোরকিশা কেনাবেচা চক্রের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

সর্বশেষ সর্বাধিক পঠিত