স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বললেন

ধোঁকাবাজি বন্ধ করে মানুষের জন্য রাজনীতি করুন

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১৮ এএম

নির্বাচনের সময় বেহেশতের কথা বলে এবং পূজাম-পে গিয়ে ঢাকের তালে নেচে ভোট নেওয়ার অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, জাতীয় নির্বাচনের সময় জামায়াত নেতাদের পূজাম-পে ঘুরতে দেখা গেলেও এবার দুর্গাপূজায় তাদের কোনো ম-পে দেখা যায়নি। ধোঁকাবাজির রাজনীতি ও ভোটের রাজনীতি বন্ধ করে দেশের মানুষের জন্য রাজনীতি করুন। মানুষ আপনাদের ভোট দিয়ে বিরোধী দলের আসনে বসিয়েছে। বিরোধী দলের কাছ থেকে জনগণ দায়িত্বশীল আচরণ আশা করে। ধর্মকে পুঁজি করে ভোটের রাজনীতি বন্ধ করে জনগণের জন্য রাজনীতি করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল শুক্রবার সকালে বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। জামায়াতের সেক্রেটারি জেনারেলের ‘বিরোধী দল চকলেট খাচ্ছে, আর সরকারি দল বিরিয়ানি খাচ্ছে’Ñ এমন বক্তব্যের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো বিরোধী দল চকলেট পাচ্ছে। এর আগে বিএনপি বিরোধী দলে থাকলেও বসার জায়গা পর্যন্ত দেওয়া হয়নি বলে মন্তব্য করেন তিনি।

বিরোধী দলের নেতাদের বক্তব্যে শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাকস্বাধীনতার পাশাপাশি বক্তব্যের শালীনতাও থাকতে হবে। বিরোধী দলের অনেক নেতা জাতীয় নেতাদের অসম্মান করে অশালীন ভাষায় কথা বলছেন। এ ধরনের বক্তব্য অব্যাহত থাকলে দেশের মানুষ ও ভোটাররা তাদের ভালোভাবে নেবে না। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়েও সংসদে আলোচনা করার আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, যেসব বিষয়ে বিরোধী দলের কথা বলার আছে, সেসব বিষয়ে সংসদে এসে বক্তব্য দিতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত