মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় সংসদ সদস্যের উপস্থিতিতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোস্টগার্ড। গতকাল শনিবার সকালে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। এ সময় ইলিশ শিকারের অপরাধে ৮ জেলেকে আটক করে কারাদ- প্রদান, ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও দুই কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু জানান, সকাল ৮টার দিকে লৌহজং উপজেলার মাওয়া পুরনো ঘাট এলাকা থেকে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের উপস্থিতিতে পদ্মা নদীতে অভিযানে বের হন। সকাল ১০টা পর্যন্ত পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলার বাঘরা পর্যন্ত অভিযানে উপস্থিত থাকেন সংসদ সদস্য। পরে পদ্মা সেতু এলাকা, লৌহজং ও গাওদিয়া এলাকা সংলগ্ন পদ্মা নদীতে আরও অভিযান চালানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা আরও জানান, অভিযান শেষে মা ইলিশ শিকারের অপরাধে আটক ৮ জেলের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ দিন করে কারাদ- দিয়েছেন তিনি। তা ছাড়া জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।