জনসভায় গোলাম পরওয়ার

ঠাকুরগাঁওয়ে কারচুপি হলে সরকার পতনের ডাক দেওয়া হবে

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৪ এএম

নির্বাচনে কোনো ধরনের কারচুপি করা হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে কারচুপির চেষ্টা করা হলে নির্বাচন কমিশন কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তর ঘেরাও করা হবে। প্রয়োজনে এই আসনকে কেন্দ্র করে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী নির্বাচিত হলে এ অঞ্চলের বরাদ্দ শূন্য করে ফেলবে। তাই ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

গতকাল শনিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গোলাম পরওয়ার। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে দুর্নীতি ও দলীয়করণ করেছে বিএনপি।

সর্বশেষ সর্বাধিক পঠিত