নাহিদ ইসলাম বললেন

এই সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৫ এএম

আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি সফল করতে রাজধানীর যাত্রাবাড়ী এবং উত্তরার রাজলক্ষ্মী এলাকায় লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। গতকাল শনিবার লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে সংক্ষিপ্ত পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘১৬ বছর পর যেই সংসদ নির্বাচন হয়েছে, যেই নতুন জাতীয় সংসদ গঠিত হয়েছিল, এই সংসদের মূল্য আর দুই আনাও নাই। এই জাতীয় সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে। কারণ এই জাতীয় সংসদে বিরোধী দলের কথার কোনো মূল্যায়ন নাই। জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন নাই।’

নাহিদ ইসলাম বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা অবনতি দেখতে চাই না এবং সেটার জন্য প্রথম পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত জ্বালানি খাতে ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে জ্বালানিমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নাহিদ ইসলাম বলেন, ঢাকা দক্ষিণের যে প্রশাসক দেওয়া হয়েছে, তাকে মেয়রপ্রার্থী ঘোষণা করা হলো বিএনপির পক্ষ থেকে। এটা কোন ধরনের গণতন্ত্র? এ প্রশাসক কেন নির্বাচনে অংশগ্রহণ করবে?

সর্বশেষ সর্বাধিক পঠিত