জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় বিনামূল্যে চক্ষুসেবা

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৬ এএম

অর্থাভাবে চোখের চিকিৎসা করাতে পারছিলেন না বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর গ্রামের লাভলী বেওয়া। বিনামূল্যে চক্ষু চিকিৎসার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে আনন্দ-অশ্রুজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘তারেক বাবার বেটি জাইমাক যেন আল্লাহ বহুদিন বাঁচে রাখে।’

শুধু লাভলী বেওয়া নন, একইভাবে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেয়েছেন দুই হাজার অসহায় মানুষ। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার মোকামতলায় এ চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রায় ৬০০ জনের ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। গতকাল শনিবার মোকামতলা উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে মীর শাহে আলম ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী বলেন, বিএনপি জনগণের সরকার। মানুষের কল্যাণই সরকারের মূল লক্ষ্য। জনগণের কল্যাণে কাজ করেই পাঁচ বছর পর আবারও জনগণের ভোটে ক্ষমতায় আসতে চায় বিএনপি।

সর্বশেষ সর্বাধিক পঠিত