সেন্টমার্টিনে চিকিৎসাসেবা ও ওষধ বিতরণ কোস্ট গার্ডের

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পিএম

সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকে।

এরই ধারাবাহিকতায় রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী এর ব্যবস্থাপনায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইন-এ ২৩২ জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত