ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০২ পিএম

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন ঢাকা কর অঞ্চল-৬ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীন ১৩ থেকে ২০ গ্রেডে ৪১ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি ও শর্তসাপেক্ষে ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১টি 
বেতন: (গ্রেড–১৩) ২৪,০০০–৫৮,০০০ টাকা 
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি

পদের নাম: প্রধান সহকারী
পদসংখ্যা: ৮টি 
বেতন: (গ্রেড–১৩) ২৪,০০০–৫৮,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০২টি 
বেতন: (গ্রেড–১৩) ২৪,০০০–৫৮,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৯টি 
বেতন: (গ্রেড–১৪) ২৩,৫০০–৫৬,৮০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১০টি 
বেতন: (গ্রেড–১৬) ২১,৯০০–৫২,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ০২টি 
বেতন: (গ্রেড–১৬) ২১,৯০০–৫২,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে; এবং ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ০৯টি 
বেতন: (গ্রেড–২০) ২০,০০০–৪৮,৪০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

আবেদন পদ্ধতি: আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর ২০২৬

সর্বশেষ সর্বাধিক পঠিত