নভেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০১ পিএম

নভেম্বর মাসে দেশের বাজারে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ২০ সেপ্টেম্বর নির্ধারিত দামই আগামী ১ নভেম্বর থেকে বহাল থাকবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২৯ অক্টোবর জারি করা আদেশে এ কথা বলা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বর মাসে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

আগামী ১ নভেম্বর থেকে এ মূল্য কার্যকর থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত