ভারতের বিরোধী জোটের সমাবেশে  সিজেপির সমর্থন

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৩ এএম

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে ফের রাজপথে নামছে বিরোধী ইন্ডিয়া জোট। আগামী রবিবার দিল্লির রামলীলা ময়দানে সমাবেশ আয়োজন করছে বিরোধী জোট। সমাবেশ আয়োজনে পুলিশের অনুমতি মেলায় নেতাকর্মী ও নাগরিকদের দিল্লিতে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন রাহুল গান্ধী। বিরোধী জোটের ডাকা এই সমাবেশে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। গতকাল বুধবার সামাজিক মাধ্যমে এক বিবৃতি দিয়ে সিজেপি আহ্বায়ক অভিজিৎ দিপকে বলেন, ‘জ্ঞানুকে (সিইসি জ্ঞানেশ কুমার) যেতেই হবে; দেশ সবার ওপরে।’ এক্সে দেওয়া ওই পোস্টের সঙ্গে সিজেপির সমর্থনপত্রটি জুড়ে দিয়েছেন দিপকে। তিনি লিখেছেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবিতে বিরোধীদের লড়াইয়ের পাশে রয়েছেন তারা।

এসআইআর প্রক্রিয়ায় যোগ্য ভোটারদের নাম কাটা যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে ওই বিবৃতিতে বলা হয়েছে, ভোটাধিকার গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। সেই অধিকার রক্ষায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বজায় থাকা দরকার। সিজেপি বলেছে গণতন্ত্রে মানুষ ভোট দিয়ে সরকার বেছে নেয়, সরকার তার পছন্দমতো ভোটার বাছবে, সেটা হয় না। এই গুরুত্বপূর্ণ নীতি এসআইআর মারফত ধ্বংস করে জ্ঞানেশ কুমার তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত