গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ পাঁচ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৮:২৮ এএম

গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারদাগং এলাকায় গ্যাস লিকেজের আগুন থেকে একই পরিবারের পাঁচজন সদস্য দগ্ধ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে তাদের চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

দগ্ধরা হলেন, রিয়াজুল শেখ, আরিফা বেগম, ফারিয়া, রোজিনা ও শিশু রহিম। এদের মধ্যে রিয়াজুল শেখের ৪০ শতাংশ, আরিফা বেগমের ৫ শতাংশ, ফারিয়ার ৮ শতাংশ, ১৮ বছর বয়সী রোজিনার ১ শতাংশ এবং ১ বছর বয়সী শিশু রহিমের শরীরের ১ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে রিয়াজুল শেখের অবস্থা আশঙ্কাজনক। তারা মহানগরীর কাশিমপুরের সারদাগং এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘ঘটনায় দগ্ধ সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত