মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ এ শীর্ষে দারুননাজাত

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ এএম

সারা দেশে আলিম পরীক্ষা-২০২৬ সর্বাধিক জিপিএ-৫ পেয়ে শীর্ষে রয়েছে রাজধানীর ডেমরার দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা। অপরদিকে পাসের হারে দেশসেরা সাফল্যে অর্জন করেছে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। গতকাল শনিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দারুননাজাত মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১ হাজার ৩০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৫৯২ জন জিপিএ-৫ পেয়েছেন। পাসের হার ৯৮ দশমিক ৮৫ শতাংশ। অন্যদিকে, টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় প্রকাশিত ফলাফলে ১ হাজার ৪০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৪০৩ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯৯ দশমিক ৭২ শতাংশ। প্রতিষ্ঠানটিতে এবার জিপিএ-৫ পেয়েছেন ৪৬৪ জন।

সর্বশেষ সর্বাধিক পঠিত