রাজধানীর মিরপুর এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বন্ধ থাকা মেট্রোরেলের তিনটি স্টেশন আবার চালু হয়েছে।
রবিবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল শুরু হয়েছে।
দুপুর ১টা ৫০ মিনিটের দিকে পুলিশ পোশাক শ্রমিকদের হটিয়ে দিলে সড়কে আবার যান চলাচল শুরু হয়। এরপর স্টেশনগুলোও খুলে দেওয়া হয়।
এর আগে, দুপুর ১২টার দিকে সংঘর্ষের পর স্টেশন তিনটি বন্ধ করে দেওয়া হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ।