যুদ্ধাপরাধ মামলার সাক্ষীর বাড়িতে হামলা, ৭০ আসামির বিরুদ্ধে মামলা

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৫ এএম

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী দুলাল মিয়ার বাড়ি ও দোকানে হামলা-লুটপাটের অভিযোগে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (১ নভেম্বর) বিকেলে ভুক্তভোগীর মেয়ে উজ্জ্বলা আক্তার বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০ জনকে আসামি করে শাল্লা থানায় মামলাটি করেন।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল মামলার বিষয় নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২৩ অক্টোবর উজ্জ্বলার দোকানে চুরি হলে তিনি থানায় জানান। পুলিশ ঘটনাস্থলে আসায় হামলাকারীরা ক্ষিপ্ত হয়। এরপর ২৯ অক্টোবর রাত ৯টার পর থেকে গভীর রাত পর্যন্ত একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি জলিল মিয়ার ছেলে জালাল মিয়া ও স্বজন শাহিন মিয়ার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ি ও দোকানে ভাঙচুর চালায়। ভাঙচুরের সময় তারা দোকানের নগদ টাকা, মূল্যবান জিনিসপত্রও লুট করে নিয়ে যায়। এসময় বাধা দেওয়ায় নারী ও শিশুসহ পাঁচজনকে আহত হওয়ার কথা অভিযোগে উল্লেখ করা হয়।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত