ইবনে সিনা ট্রাস্ট-জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের করপোরেট চুক্তি

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম

ইবনে সিনা ট্রাস্ট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্টাফ ও তাদের নির্ভরশীল ব্যক্তিরা ইবনে সিনার সব শাখা থেকে চিকিৎসাসেবা গ্রহণে বিশেষ ছাড় পাবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে রেফার্ড করা রোগীরাও এ সুবিধার আওতাভুক্ত হবেন।

চুক্তিপত্রে ইবনে সিনা ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মখদুম বিশ্লী। অন্যদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিনের উপস্থিতিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মেহেদী হাসান জুয়েল, ডেপুটি রেজিস্ট্রার অ্যাডভোকেট রঞ্জন কুমার দাসসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইবনে সিনা দয়াগঞ্জ শাখার ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) মো. জাহিদুল ইসলাম, ডেপুটি ম্যানেজার (ইনচার্জ, করপোরেট রিজিয়ন) মোহাম্মদ মাসুদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (করপোরেট দক্ষিণ জোন ইনচার্জ) মো. শহীদুল ইসলাম, দয়াগঞ্জ জোনের বিজনেস ডেভেলপমেন্ট ইনচার্জ মো. জাহিদুল ইসলাম, করপোরেট সিনিয়র অফিসার সৈয়দ আব্দুল হাকিম ও মো. ইসরাফিল হোসেন উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত