যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ-প্রতিনিধি পরিষদে মুসলিম সদস্য নির্বাচিত হলেও, দেশটির সিনেটে কখনোই কোনো মুসলিম প্রার্থী নির্বাচিত হননি। এবার সেই ইতিহাস বদলে দিয়েছেন মিশিগানের ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ। হারিয়েছেন রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে। বিজয় ভাষণে এল-সাইয়েদ বলেন, করদাতাদের অর্থ অন্য দেশে বোমা ফেলার কাজে ব্যবহার করা উচিত নয়। ‘আমেরিকার মহত্ত্ব আমাদের ত্রুটিগুলোকে এড়িয়ে যাওয়ার মধ্যে নয়; বরং সেগুলো সংশোধন করার মতো যে সাহস আমাদের রয়েছে, তার মধ্যেই নিহিত।’
তিনি আরও বলেন, তার সবচেয়ে কঠিন সময়ে ভোটাররাই তাকে মনোবল ও শক্তি জুগিয়েছেন।