১২ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘ফেউ কমপ্লিট সাগা’

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৮ এএম

ঐতিহাসিক মরিচঝাঁপি গণহত্যার ছায়া অবলম্বনে নির্মিত চঞ্চল চৌধুরী ও মোস্তাফিজুর নূর ইমরান অভিনীত ওটিটি সিরিজ ‘ফেউ কমপ্লিট সাগা’ আগামী ১২ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে। সুন্দরবনের দুর্গম অঞ্চলে নির্মিত সুকর্ন সাহেদ ধীমানের পরিচালিত এই ৯ পর্বের সিরিজটি মূলত প্রথম সিজনের সঙ্গে বাকি অংশ যুক্ত করে একটি পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের বীরত্বগাথা ও আঞ্চলিক ভূরাজনীতি নিয়ে তৈরি ফিকশনাল এই গল্পটিতে তারিক আনাম খান, তানভীর অপূর্ব, তাহমিনা অথৈসহ খুলনা অঞ্চলের শতাধিক স্থানীয় শিল্পী কাজ করেছেন। এটি রচনা করেছেন সুকর্ন সাহেদ ধীমান ও রোমেল রহমান এবং চিত্রনাট্য করেছেন সিদ্দিক আহমেদ ও সুকর্ন। রহস্যময় অনুসন্ধান আর রাজনৈতিক সংগ্রামের চূড়ান্ত পরিণতি নিয়ে নির্মিত সিরিজটি দর্শকদের কাছে দারুণ এক অভিজ্ঞতা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত