আসছে 'দৈনিক এশিয়া পোস্ট', ৬২ জনের বড় নিয়োগ বিজ্ঞপ্তি

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৭ এএম

অনলাইনের পর এবার প্রিন্ট সংস্করণে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘দৈনিক এশিয়া পোস্ট’। নতুন এই ছাপা পত্রিকার জন্য ৬২ জন পরিশ্রমী ও উদ্যমী সংবাদকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার (৪ নভেম্বর) অনলাইনে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ছয়টি ভিন্ন বিভাগে এই জনবল নিয়োগ দেওয়া হবে।

বিভাগগুলো হলো—রিপোর্টিং, সম্পাদনা, গ্রাফিক্স, মার্কেটিং, সার্কুলেশন এবং গবেষণা বিভাগ। পদভেদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন হবে।

বিভাগভিত্তিক পদের বিবরণ:

  • রিপোর্টিং বিভাগ:২০ জন (সিনিয়র রিপোর্টার ৫ জন, স্টাফ রিপোর্টার ১৫ জন ও জুনিয়র রিপোর্টার ৫ জন)।
  • সম্পাদনা বিভাগ: ১৮ জন (কপি এডিটর ২ জন, সিনিয়র সাব-এডিটর ৪ জন, সাব-এডিটর ৭ জন এবং সম্পাদনা সহকারী ৫ জন)।
  • গ্রাফিক্স বিভাগ: ৬ জন (হেড অব গ্রাফিক্স ১ জন ও গ্রাফিক্স ডিজাইনার ৫ জন)।
  • মার্কেটিং ও সার্কুলেশন বিভাগ: ৭ জন (জেনারেল ম্যানেজার ১ জন, মার্কেটিং এক্সিকিউটিভ ৫ জন এবং সার্কুলেশন ম্যানেজার ১ জন)।
  • গবেষণা বিভাগ: ৬ জন (হেড অব রিসার্চ ১ জন ও রিসার্চ এক্সিকিউটিভ ৫ জন)।

সব পদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা যোগ্যতা সাপেক্ষে নির্ধারিত হবে, যেখানে ওয়েজ বোর্ড প্রযোজ্য।

আগ্রহী যোগ্য প্রার্থীদের আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে এশিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত