তৈরি পোশাক কারখানায় নৈরাজ্য ঠেকাতে আশুলিয়ায় বিএনপির শোডাউন 

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম

তৈরি পোশাক কারখানায় নৈরাজ্য ঠেকানো এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বানে সাভারের আশুলিয়ায় পথসভা ও মোটরসাইকেল শোডাউন করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে আশুলিয়ার নবীনগর এলাকার জয় রেস্তোরাঁর সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন বের করেন। শোডাউনটি ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, পাথালিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা তৈরি পোশাকশিল্পে নৈরাজ্য নিরসন এবং স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি পোশাক কারখানার আশপাশের পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশনা দেন প্রধান অতিথি ডা. সালাউদ্দিন বাবু।

সর্বশেষ সর্বাধিক পঠিত