সৃজনশীল অর্থনীতির বিকাশে ব্র্যাক ও ইউনেস্কোর সমঝোতা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম

বাংলাদেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে একসঙ্গে কাজ করতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ব্র্যাক ও জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো। এ অংশীদারত্বের মাধ্যমে দেশের সৃজনশীল শিল্পের সম্ভাবনা কাজে লাগানো এবং এ খাতের উন্নয়নে একটি জাতীয় রূপরেখা প্রণয়নে সহায়তা করা হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্‌ এবং ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ও ঢাকা কার্যালয়ের প্রধান ড. সুসান ভাইজ।

এ অংশীদারত্বের লক্ষ্য দেশের সৃজনশীল শিল্পের বিকাশে সম্ভাবনাগুলো কাজে লাগানো এবং এ খাতের উন্নয়নে প্রয়োজনীয় জাতীয় রূপরেখা তৈরিতে সহায়তা করা।

সর্বশেষ সর্বাধিক পঠিত