ব্রিটিশ অভিনেতা ও কৌতুকশিল্পী রাসেল ব্র্যান্ডকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ১০ বছর ৬ মাসের কারাদ- দিয়েছে যুক্তরাজ্যের আদালত। স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টের বিচারক জোয়েল বেনাথান এ রায় ঘোষণা করেন।
৫১ বছর বয়সী ব্র্যান্ডের বিরুদ্ধে ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে এক নারীকে ধর্ষণ এবং আরও তিন নারীকে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয়েছে। চার সপ্তাহের বিচার শেষে গত বৃহস্পতিবার জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করেন। আদালত ধর্ষণের জন্য ৯ বছর এবং অন্য তিনটি অপরাধে পৃথক মেয়াদের সাজা নির্ধারণ করেন। সাজা অনুযায়ী, কারাদ-ের দুই-তৃতীয়াংশ সময় কাটানোর পর শর্তসাপেক্ষে মুক্তির সুযোগ পাবেন তিনি।
রায় ঘোষণার সময় বিচারক তার আচরণের কঠোর সমালোচনা করেন। তবে শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন ব্র্যান্ড।