দিনাজপুরে সীমান্তে মাদক কারবারি আটক

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেটসহ হাবিবুর রহমান (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ফুলবাড়ী ২৯ বিজিবি থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার বেলা ১১টায় দিনাজপুর সদর উপজেলার শালকী দক্ষিণপাড়ায় মনিপুর বিওপির বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আটককৃত হাবিবুর রহমান মনিপুর গ্রামের বাসিন্দা। অভিযানকালে ১৬ পিস নেশা জাতীয় ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা ১১টায় শালকি দক্ষিণপাড়ায় বিজিবি অভিযান পরিচালনা করে। অভিযানকালে হাবিবুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তার কাছ থেকে ১৬পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট ও মাদক বহন কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাকে দিনাজপুর কোতয়ালী থানায় সোপর্দ করে বিজিবির পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত