সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঢাকা জোনাল সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৪ নভেম্বর ২০২৬ কোম্পানির বর্ষ সমাপনী কার্যক্রম সফল করার লক্ষ্যে বিআইএম অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির পরিচালক শাফায়েত রহমান সাদ এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার।
অনুষ্ঠানে ঢাকা জোনের সব জিএম, ডিজিএম ও এজিএমসহ প্রায় তিন শতাধিক উন্নয়ন কর্মকর্তা ও কর্মী উপস্থিত ছিলেন।