এপিক হেলথ কেয়ার ও ঢাকা ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

এপিক হেলথ কেয়ার লিমিটেড ও ঢাকা ব্যাংক পিএলসির মধ্যে স্বাস্থ্যসেবাবিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে ঢাকা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এপিক হেলথ কেয়ারে বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন।

সম্প্রতি আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর টি. এম. হান্নান। তিনি বলেন, ঢাকা ব্যাংকের সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত, আধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সুযোগ আরও বিস্তৃত হবে।

অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের পক্ষে আরও উপস্থিত ছিলেন ডিজিএম সুমন রঞ্জন ভৌমিক, ডিজিএম আমিরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার ইমতিয়াজ শানু ও শাহরিয়ার ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অন্যদিকে, ঢাকা ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল হেড মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এপিক হেলথ কেয়ারের সঙ্গে এ অংশীদারত্ব ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের স্বাস্থ্যসেবার সুযোগ আরও সমৃদ্ধ করবে। কর্মীদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি সুস্থ ও কর্মক্ষম সমাজ গঠনেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

এ সময় ঢাকা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল ডিভিশনের ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং সিডিএ অ্যাভিনিউ শাখার ম্যানেজার-ইন-চার্জ সাবিহা জামাল উপস্থিত ছিলেন।

এ সমঝোতা চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হলো।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত