বইমেলায় জিললুর রহমানের নতুন কবিতার বই

প্রকাশিত হলো আশির দশকের অন্যতম কবি জিললুর রহমানের নতুন কবিতার বই ‘পপলার বন মরে পড়ে আছে’। বইটি প্রকাশ করেছে বাতিঘর।

পপলার বন মরে পড়ে আছে জিললুর রহমানের ষষ্ঠ কবিতার বই। বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি অমর একুশে বইমেলায় বাতিঘরের ৩২৭-৩২৯ নম্বর স্টলে। এছাড়া চট্টগ্রাম অমর একুশে বইমেলায় বাতিঘরের ৩৮-৩৯ নম্বর স্টল থেকেও সংগ্রহ করা যাবে। বাতিঘরের ঢাকা, চট্টগ্রাম ও সিলেট শাখাতেও পাওয়া যাচ্ছে বইটি।

জিললুর রহমানের অন্য পাঁচ কবিতার বই— অন্যমন্ত্র (১৯৯৫), শাদা অন্ধকার (২০১০), ডায়োজিনিসের হারিকেন (২০১৮), আত্মজার প্রতি ও অন্যান্য কবিতা (২০২১) ও হঠাৎ রাজেন্দ্রপুর (২০২২)।

দীর্ঘদিন কবিতা লেখার পাশাপাশি তিনি সম্পাদনা করছেন সাহিত্যের ছোটকাগজ যদিও উত্তরমেঘ

বইমেলায় জিললুর রহমানের নতুন কবিতার বই