জিললুর রহমানের নতুন কবিতার বই ‘হঠাৎ রাজেন্দ্রপুর’

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০১:০৭ পিএম

প্রকাশিত হলো আশির দশকের অন্যতম কবি জিললুর রহমানের নতুন কবিতার বই ‘হঠাৎ রাজেন্দ্রপুর’। বইটি প্রকাশ করেছে চন্দ্রবিন্দু প্রকাশন। প্রচ্ছদ করেছেন শিল্পী নির্ঝর নৈঃশব্দ্য।

হঠাৎ রাজেন্দ্রপুর জিললুর রহমানের পঞ্চম কবিতার বই। কিছু ঘোর জাগানিয়া একাকিত্ববোধের শৈল্পিক প্রকাশ এই বইটি। প্রেয়সীকে উদ্দেশ্য করে সংকলিত হয়েছে বইয়ের কবিতাগুলো।

বইটি পাওয়া যাচ্ছে বাতিঘর (ঢাকা ও চট্টগ্রাম), দেশলাই (কনকর্ড এম্পোরিয়াম কমপ্লেক্স, কাঁটাবন, ঢাকা) এবং চন্দ্রবিন্দু, রকমারি, বাতিঘর, প্রথমার অনলাইন শপে। বিনিময় মূল্য ধরা হয়েছে ২০০ টাকা

হঠাৎ রাজেন্দ্রপুর প্রকাশের প্রসঙ্গে কবি জিললুর রহমান বলেন, ‘এই বইতে আমার বিরহ-বাসের হাহাকারগুলো সংকলিত হয়েছে। আমার একাকিত্ব আমাকে মৃত্যুর পথে যেন ধাবিত করেছে। আমি অনন্ত পথের যাত্রী হয়ে ঘুরি পথ থেকে পথে।’

জিললুর রহমানের অন্য চার কবিতার বই হলো— অন্যমন্ত্র (১৯৯৫), শাদা অন্ধকার (২০১০), ডায়োজিনিসের হারিকেন (২০১৮) ও আত্মজার প্রতি ও অন্যান্য কবিতা (২০২১)।  সম্পাদনা করছেন ছোটকাগজ যদিও উত্তরমেঘ

জিললুর রহমানের ‘আত্মজার প্রতি ও অন্যান্য কবিতা’ প্রকাশিত

জিললুর রহমানের কবিতা ‘ওপারে বারিছা’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত