একনজরে আজকের দেশ রূপান্তর (১১ আগস্ট, ২০২৩)

আস্থার ওপর আস্থা

মানুষ তার নিজের বোধ বিশ্বাসের বিশ্বে বাস করতে চায়। সে তার সব পদক্ষেপকে নিজের নিরিখেই যৌক্তিক ভাবতে ভালোবাসে। জগৎ ও সংসার সংক্রান্ত উপলব্ধি এবং ক্রিয়া-প্রতিক্রিয়াগুলো যার যেমন চিন্তাচেতনা তদানুযায়ী পরিচালিত হয়ে থাকে। মনসচক্রবালের চৌহদ্দিভেদে দৃষ্টিভঙ্গির তারতম্য হয়ে থাকে।

নৃতত্ত্ববিদ আর সমাজতত্ত্ববিদ যথাক্রমে পৌরুষ ও পরিবেশকে মানুষের বোধ বিশ্বাস সৃষ্টির নিয়ামক ভেবে থাকেন। উভয়ের মতবাদের মধ্যে বৈরিতা নেই বরং পরিপূরকের সম্পর্ক আছে। অস্থিমজ্জার সঙ্গে মিশে থাকা জাত্যাভিমানে এবং পরিবেশ প্রভাবের মেলবন্ধনে যে অয়োময় প্রতীতি গড়ে ওঠে প্রত্যেক মানুষের মধ্যে তা ব্যষ্টি ও সমষ্টির সমাজকে গতিদান করে। সমাজ এগোচ্ছে না পিচ্ছুছে ভাঙছে না গড়ছে তা শনাক্তকরণের কাজে নৃতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিকের সমীক্ষা সমীকরণের বিকল্প নেই।

বিস্তারিত পড়তে এখানে ক্রিক করুন


গায়েবি কীর্তি

পুলিশ কখন বিব্রত হয়, মামলার ক্ষেত্রে? গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে এ ক্ষেত্রে মূলত দুটো বিষয় কাজ করে। প্রথমত, ইচ্ছার বিরুদ্ধে যখন কারও নির্দেশ অনুযায়ী তারা কাজ করেন এবং দ্বিতীয়ত, নিজেকে অতি তৎপর হিসেবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রমাণের জন্য। কিন্তু তারা একবারের জন্যও ভাবেন না বিষয়টি প্রকাশিত বা প্রচারিত হওয়ার পর, কোনো ব্যক্তির মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না। এর দায় নিতে হবে পুরো বাহিনীকেই।

সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদেরই জবাবদিহি করতে হয়। সেক্ষেত্রে মামলার সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার যতটুকু জবাবদিহি করতে হয়, তা কেবলমাত্র নিজস্ব বলয়ের মধ্যেই। তবে এমনটি ভাবার কোনো কারণ নেই, সেই পুলিশ কর্মকর্তা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের (ওসি) অনুমতি ছাড়াই এমনটি করেছেন। অবশ্য যারা এসব করেন, তারা থাকেন আলোচনার বাইরে।

বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন...


আ.লীগের ভরসার দুই কৌশল

দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার জন্য সরকারের ওপর দেশি-বিদেশিদের চাপমুক্ত হতে ক্ষমতাসীন আওয়ামী লীগ দুটি কৌশল নিয়েছে। এ কৌশল দুটি দলকে ভরসা দিচ্ছে বলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

দুই কৌশলের একটি হচ্ছে, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে অনড় থাকা। দ্বিতীয়টি হচ্ছে, সুষ্ঠু নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বিদেশিদের আস্থায় আনা। এ দুই কৌশলের একটি সফল হলেই দুশ্চিন্তা থাকবে না বলে মনে করছেন আওয়ামী লীগের নেতারা।

দলটির নেতারা বলছেন, দেশি চাপ তেমন আমলে না নিলেও বিদেশি চাপ পাশ কাটানোর উপায় বের করা কঠিন হয়ে উঠছে সরকারের জন্য। তবে নানা ধরনের কৌশল ও চেষ্টা অব্যাহত রেখে চলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন...


বহু প্রাণ কেড়ে কমছে পানি

টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় দেখা দেওয়া আকস্মিক ও স্মরণকালের ভয়াবহ বন্যার পানি কমতে শুরু করেছে। বন্যাকবলিত এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করায় জেগে উঠছে ক্ষত। আসছে জানমাল হারানোর নতুন নতুন তথ্য। সংশ্লিষ্ট এলাকাগুলোর তথ্যমতে, গত এক সপ্তাহের ভারী বৃষ্টিতে পাহাড়ধসে ও বন্যার পানি ভেসে গিয়ে প্রাণ গেছে অন্তত ৪৩ জনের। নিখোঁজ রয়েছে আরও অন্তত ১০ জন। নিহতদের মধ্যে কক্সবাজারে সর্বোচ্চ ২০ জন, চট্টগ্রামে ১৩, বান্দরবানে ৮ ও রাঙ্গামাটিতে দুজনের মৃত্যু হয়েছে। প্রাণহানির পাশাপাশি ফসল, খামার ও অবকাঠামো ক্ষতির পরিমাণও বিপুল। এর মধ্যে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে খাবার ও পানির সংকট। এখনো অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন আছে। সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ডের পাশাপাশি স্থানীয় প্রশাসন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে যাচ্ছে।

বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন...


শ্রীলঙ্কার কাছে পাওনা ২০ কোটি ডলার অনিশ্চিত

তিন মাসের কিস্তিতে ফেরত দেওয়ার কথা থাকলেও ২৪ মাসেও বাংলাদেশ থেকে নেওয়া ঋণের কোনো অর্থ পরিশোধ করতে পারেনি আর্থিক সংকটে থাকা দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। এরই মধ্যে আর্থিক দেউলিয়াত্ব কাটাতে বকেয়া ঋণ পরিশোধ না করেই নতুন করে ২৫ কোটি (২৫০ মিলিয়ন) ডলার ধার চেয়েছে দেশটির সরকার। যদিও দেশটির এই আবেদন গ্রহণ করেনি বাংলাদেশ ব্যাংক। তবে ঋণের অর্থ ফেরতের বিষয়ে বারবার বাড়ানো হচ্ছে মেয়াদ। সর্বশেষ মেয়াদও চলতি মাসে শেষ হচ্ছে। ঋণের মেয়াদ আবারও বাড়ানো হতে পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র।

বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন...


অ্যানোরেক্সিয়া নার্ভোসা এক ধরনের মানসিক রোগ

অ্যানোরেক্সিয়া নার্ভোসা হচ্ছে খাদ্যাভ্যাসজনিত এক প্রকার মানসিক রোগ। যে রোগের মূল কারণ রোগীর অস্বাভাবিক চিন্তাভাবনা। তার মধ্যে এমন একটি চিন্তাভাবনার জগৎ তৈরি হয় যে, সে মনে করতে থাকে খাবার খেলেই তার ওজন বেড়ে যাবে এবং তাকে দেখতে বাজে দেখাবে। সেই সঙ্গে মনে করে সে সামাজিকভাবে অন্যদের দ্বারা হেয়প্রতিপন্ন হবে। এ রকম চিন্তাভাবনার কারণে যদি কারও খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে এবং সে যদি দৈনিক যে পরিমাণ ক্যালরি নেওয়া দরকার সেটা থেকে বিরত থাকে কিংবা উপবাস থাকা শুরু করে তখন এই অবস্থাকে অ্যানোরেক্সিয়া নার্ভোসা বলা হয়ে থাকে।

বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন...


ছবিটির আর্কাইভাল ভ্যালু রয়েছে

নন্দিত তারকা তানভীন সুইটি অভিনীত শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ আজ ঢাকা, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, নাটোর ও সিলেটের মোট ৯টি হলে মুক্তি পাচ্ছে। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ। ‘মাইক’-এর গল্প কী নিয়ে?

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ নির্মাণ করা হয়েছে। যে ভাষণ উদ্বুদ্ধ করেছিল বাঙালি জাতিকে, যে ভাষণ এনে দিয়েছিল বাংলাদেশ নামক রাষ্ট্র। আজ আমরা এ স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে পারি, এর সবকিছুর মূলে রয়েছে এ বক্তৃতা।

বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন...


প্রেক্ষাগৃহে মাশরুরের ‘গোয়িং হোম’

মাশরুর পারভেজ পরিচালিত সিনেমা ‘গোয়িং হোম’ বাংলাদেশের ইতিহাসে প্রথম চলচ্চিত্র, যা লন্ডনের ওটু এরিনা প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়! এবার ছবিটি দেশে মুক্তি পাচ্ছে। আজ স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় মুক্তি পাচ্ছে ছবিটি। এর প্রধান চরিত্র রায়ান। সেই চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। আন্ডারওয়ার্ল্ড এবং সরকারের মধ্যে হিটম্যান হিসেবে তিনি যে জীবন পরিচালনা করেছেন তার পরিণতি এবং এটি তার আত্মাকে যে ক্ষতি করেছে তা নিয়েই এগিয়ে যায় এই ছবির গল্প। ছবিতে আরও উঠে আসে অ্যালকোহলের মাধ্যমে ক্ষয়ে যেতে থাকা এক তারুণ্য, বেস্ট ফ্রেন্ড ও প্রাক্তন প্রেমিকার সঙ্গে রায়ানের সম্পর্কের জটিলতা। ছবিটি প্রযোজনার পাশাপাশি একটি চরিত্রে অভিনয়ও করেছেন মাশরুরের বাবা ঢালিউডের অন্যতম বড় তারকা মাসুদ পারভেজ (সোহেল রানা)।

বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন...


তিন মাসে পোশাক খাতের আয় কমেছে ৪.২২ শতাংশ

দেশের রপ্তানি আয়ের সিংহভাগই আসে তৈরি পোশাক থেকে। কিন্তু বিশ^ব্যাপী আর্থিক সংকটের কারণে এ খাতের রপ্তানি আয়ে ভাটা পড়া শুরু করেছে। ২০২২-২৩ অর্থবছরের শেষ প্রান্তিকে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় কমেছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলো পোশাক আমদানি কমিয়ে দেওয়ায় এ সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, তৈরি পোশাক খাত থেকে চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) যে পরিমাণ রপ্তানি আয় হয়েছে, পরের তিন মাসের আয় তা থেকে ৪ দশমিক ২২ শতাংশ কম।

বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন...


নেতৃত্বের প্রশ্নে লিটনের ইঙ্গিত


অধিনায়ক নিয়ে যে নাটকীয়তা তার কুশীলবদের মুখোমুখি হওয়া যাচ্ছিল না এতদিন। কানাডা লিগ খেলে দেশে ফিরে লিটন দাসকে পাওয়া গেল কাল। ইঙ্গিতপূর্ণ উত্তরে জানিয়ে দিলেন নেতৃত্ব নিয়ে তার ভাবনা। একইদিন মিরপুরে প্রথম দিন অনুশীলনে উপস্থিত চন্ডিকা হাথুরুসিংহে। ছুটি কাটিয়ে প্রথম অনুশীলনের দিনে কিছু নতুনত্বও দেখা গেল। ব্যাটিংয়ে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে নিয়ে তার ব্যস্ততা, বোলিংয়ে প্রিয় ছাত্র সৌম্য সরকারের পেস বোলিং আর স্পিনে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের স্পিন।

বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন...


বাজার গরম ডিম মুরগি পেঁয়াজে

সপ্তাহের ব্যবধানে বাজারে ডিম, মাংস ও পেঁয়াজের দাম সব থেকে বেশি বেড়েছে। প্রতি ডজন ডিমে ১৫ টাকা, মুরগির মাংসে ২০-৪০ টাকা ও পেঁয়াজের কেজিতে বেড়েছে প্রায় ১৫-২০ টাকা করে। এছাড়া সবজি ও মাছের বাজারেও তেমন কোনো সুখবর নেই। টানা বর্ষণের দোহাই দিয়ে সবজি ও মাছের দামেও চোখা রাঙাচ্ছে ভোক্তাদের।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর, রাজাবাজার ও পান্থপথ এলাকার বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খুচরায় প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। যা গত সপ্তাহের শুরু দিকেও ১৫০ টাকায় বিক্রি হয়েছে। ডিম ছাড়াও বেড়েছে মুরগির দাম। কেজি ২০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০-২১০ টাকায়। গত সপ্তাহে ২৮০ টাকায় বিক্রি হওয়া সোনালি মুরগিও এখন ৩৩০-৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন...


ইসলামে সামাজিক ও জননিরাপত্তা

নানাবিধ অস্থিরতার মধ্য দিয়ে চলছে বিশ্ব। খাদ্য (নিত্যপণ্য), বস্ত্র ও নিরাপদ বাসস্থানসহ মানুষের মৌলিক কোনো চাহিদাই স্বাভাবিকভাবে পূরণ হচ্ছে না। এর সঙ্গে রয়েছে বিশ্বব্যাপী অর্থনৈতিক ও রাজনৈতিক নিপীড়ন। সমাজের বেশির ভাগ মানুষ অপরকে ঠকিয়ে নিজেকে চালাক মনে করছে। ফলে একটা ফাঁকির সমাজ গড়ে উঠছে। একে অপরকে ক্ষতি করার মানসে মূলত সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুদ-ঘুষ, দুর্নীতিতে ভরে যাচ্ছে দুনিয়া। বাড়ছে জুলুম। দ্বিধা-দ্বন্দ্ব। অথচ, ইসলাম মানুষকে শান্তির পথে চলতে উৎসাহিত করেছে। অল্পে তুষ্ট থেকে মহান রবের প্রতিটি আদেশ-নিষেধের কাছে আত্মসমর্পণ করতে বলেছে। বাহ্যিক ইবাদত-বন্দেগি বেড়েছে সমাজে, বেড়েছে জৌলুসপূর্ণ মসজিদ-মাদ্রাসা, কিন্তু বাড়েনি ভ্রাতৃত্ব, সৌহার্দ ও সম্প্রীতি। সামাজিক নিরাপত্তার যে বিষয়গুলো সব থেকে বেশি ভূলুণ্ঠিত হচ্ছে সেগুলো হলো অন্যের সম্পদ অবৈধভাবে জবরদখল করা, নারীর অনিরাপত্তা ও মানুষের প্রাণহানি, সম্পদ চুরি, নৈতিক অবক্ষয় ইত্যাদি।

বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন...


প্রধানমন্ত্রীর ছাদবাগান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাদবাগানে এবার কাঁচা মরিচ হয়েছে। গণভবনের ছাদে টবে কাঁচা মরিচ গাছ লাগিয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা। ফলন এসেছে মরিচ গাছগুলোয়। প্রধানমন্ত্রী নিজেই মোবাইল ফোনে সেই ছবি তুলেছেন। ছাদবাগানে আরও হয়েছে ধনেপাতা, করমচা ও আনারস।

বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন...