মাস্টারপ্ল্যানে বাঁচুক নগরী
পাহাড়, সমুদ্র আর নদীঘেরা বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। ২০০০ সালের স্যাটেলাইট ম্যাপে দেখা যায় চট্টগ্রাম মহানগরীর কৈবল্যধাম বিশ্ব কলোনির উত্তরে নন্দন হাউজিংয়ের পুরো এলাকাটি পাহাড়ি আর সবুজ বনানীতে ছাওয়া ছিল। কিন্তু এখন সেখানে উঁচু-নিচু অসংখ্য ভবন। নৈসর্গিক এ নগরীর পরিবেশ-প্রতিবেশের সুরক্ষার পাশাপাশি আধুনিকায়নের জন্য ৬৪ বছর আগে ১৯৫৯ সালে গঠন করা হয় চট্টগ্রাম উন্নয়ন কর্র্তৃপক্ষ (সিডিএ)। দুঃখের বিষয় স্যাটেলাইট ম্যাপে দেখা সবুজ বনানী ধ্বংস করে এলাকাটিতে গড়ে ওঠা সব ভবন এই সিডিএর অনুমোদন নিয়েই গড়ে উঠেছে।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
মৃত্যুর মিছিলে আরও এক চিকিৎসক
দেশে ডেঙ্গুতে আরও একজন চিকিৎসক মারা গেছেন। ডা. বায়েজিদ আহমেদ নামে এই চিকিৎসক গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি এই কলেজের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। হাসপাতাল পরিচালক ডা. খলিলুর রহমান দেশ রূপান্তরকে জানান, ডা. বায়েজিদ আহমেদ রাজধানীর জাপান বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা সংকটাপন্ন হলে তাকে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছিল।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
ব্রিকসে হোঁচট বাংলাদেশের
পাঁচ দেশের জোট ব্রিকসের এবারের শীর্ষ সম্মেলনের শেষ দিনে ছয়টি দেশকে সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে বাংলাদেশ নেই। ছয় মাস ধরে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি জোরালোভাবে আলোচনায় ছিল। প্রভাবশালী দেশ চীনেরও জোরালো সমর্থন ছিল। নির্বাচনের আগে পশ্চিমা চাপের মধ্যে ব্রিকসের সদস্যপদ লাভের ব্যাপারে সরকারের আগ্রহ ও প্রত্যাশা ছিল। ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ব্রিকসের সদস্য হতে পারলে তাতে নতুন মাত্রা যোগ হতো। সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় কেউ কেউ মনে করছেন, কূটনৈতিকভাবে হোঁচট খেয়েছে বাংলাদেশ।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
পাহাড় জঙ্গল জলাশয় সাবাড়
চট্টগ্রাম মহানগরীর জাকির হোসেন রোডের উভয় পাশেই পাহাড় ছিল। নব্বইয়ের দশকে দিনের বেলায়ও এ রোড দিয়ে চলতে ভয় পেত মানুষ। সরকারি মহিলা কলেজের উল্টো পাশে নাসিরাবাদ প্রপার্টিজ নামে আবাসিক এলাকা গড়ে উঠলেও আগে পুরোটা পাহাড়ি এলাকা ছিল। দক্ষিণ খুলশী, পাহাড়িকা আবাসিক এলাকা, চট্টগ্রাম সিটি করপোরেশন ভিআইপি আবাসিক এলাকা সব হয়েছে পাহাড়-জঙ্গল কেটে। পুকুর-দীঘি-জলাশয়, খেলার মাঠ, কৃষিজমি ভরাট করেও উঠেছে আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
হাসপাতালের দরজা বন্ধ পুলিশ কেসের ভয়ে
দেশের জন্য অস্ত্র ধরেছিলেন নুর ইসলাম। দেশ স্বাধীন করেছেন। তবে এ গৌরব নিয়ে বসে থাকেননি তিনি। মন দিয়েছিলেন সামাজিক, সাংগঠনিক নানা কাজে। অকস্মাৎ তার কর্মযজ্ঞে ভাটা পড়ে। এক সকালে ফজরের নামাজ পড়ে বাসায় ফেরার পথে এক দানবীয় বাহন রক্তাক্ত করে তাকে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তার ওপর রুক্ষতা এঁটে দিয়েছে দেশের বেসরকারি চিকিৎসাব্যবস্থা। হয়তো অনেক অভিযোগ নিয়ে অনন্তযাত্রা হয়েছে এ মুক্তিযোদ্ধার।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
এনবিআরের নারী কর্মকর্তাকে অপহরণে গ্রেপ্তার ৩
ঢাকার সিদ্ধেশ্বরী এলাকা থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক নারী কর্মকর্তাকে অপহরণ করে গ্যারেজে আটকে নির্যাতন ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার সাবেক গাড়িচালক ও সহযোগীদের বিরুদ্ধে। ৫০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ওই নারীকে অপহরণ করে নির্যাতনের এ ঘটনায় মামলার পর গ্রেপ্তার করা হয়েছে তিন অভিযুক্তকে।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
জহুর ধোপার ফরিয়াদ ও সক্ষমতা অর্জন
প্রিন্সিপাল ইবরাহিম খাঁর ‘জহুর ধোপা’ গল্পটির কথা বড্ড মনে পড়ে। অতি নিম্ন আয়ের পেশাজীবী জহুর ধোপা হবু খান সাহেবের কাপড় খানসামাকে ভুল ডেলিভারি দেওয়ার জন্য খানসামা তাকে বেদম মারধর করে। খানসাহেব এ জন্য আইনের আশ্রয় নিতে জহুর ধোপাকে উপদেশ দেন। জবাবে জহুর বলেছিল, ‘না হুজুর। আমি খানসামাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছি। তার বিরুদ্ধে কোনো নালিশ নাই। আমাদের পীর হুজুর বলেছেন, বাবারা ছোটখাটো ফ্যাকড়া ফ্যাসাদে না জড়িয়ে তা মন থেকে মুছে ফেলা উচিত। কেননা শেষ বিচারের দিন তুমি যদি খোদার কাছে এসব ছোটখাটো ফরিয়াদের ফিরিস্তি পাড়তে থাক তাহলে মাবুদের কাছে আসল ফরিয়াদ জানানোর সময় পাবে না।’
বিস্তারিত পড়তে ক্লিক করুন
যোগ্য জনশক্তির কর্মবণ্টনে রাসুলের নির্দেশনা
একজন মুমিনের দায়িত্ব কী? জবাব, সৃষ্টিকর্তা আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, শুধু যে অস্বীকার করেছে, সে ছাড়া। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসুল! কে অস্বীকার করবে? হজরত রাসুলুল্লাহ (সা.) বললেন, যে আমার আনুগত্য করল; সে জান্নাতে যাবে আর যে আমার অবাধ্য হলো সে অস্বীকার করল।’ সহিহ বোখারি
বিস্তারিত পড়তে ক্লিক করুন
‘মহিলা তোলা যাবে না, সিট নাই’
বর্তমানে ‘নারীর ক্ষমতায়ন’, ‘নারীর উন্নয়ন’ এ প্রপঞ্চগুলো নানা পরিসরে বেশ আলোচিত। ঘরের বাইরের কাজে নারীদের অংশগ্রহণ বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানাবিধ উদ্যোগ গ্রহণ তারই প্রতিফলন। কিন্তু কাঠামোগত সামাজিক, সাংস্কৃতিক বৈষম্য এসব উদ্যোগের ইতিবাচক প্রভাবের পথে প্রধান অন্তরায়। আমরা জানি, বাংলাদেশের সামাজিক বাস্তবতায় একজন নারীকে তার সন্তান এবং পরিবারের প্রতি পুরুষের তুলনায় বাড়তি দায়িত্ব পালন করতে হয়। এসব প্রতিবন্ধকতা পেরিয়ে একজন নারী যখন কাজের জন্য বাইরে বের হন তখন তার ‘যাত্রাপথ’ কতটুকু মসৃণ থাকে?
বিস্তারিত পড়তে ক্লিক করুন
ঢাকার লঞ্চযাত্রী কমেছে ৩৪%
পদ্মা সেতু চালুর আগে প্রতিদিন ঢাকা থেকে অন্তত ৫০ হাজার মানুষ লঞ্চে বরিশালসহ উপকূলীয় বিভিন্ন জেলায় যেত। এক বছরের ব্যবধানে এ সংখ্যা ১৭ হাজার কমে ৩৩ হাজার হয়েছে। এই হিসাবে ঢাকার লঞ্চযাত্রী কমেছে ৩৪ শতাংশ। এ ছাড়া আগে ঢাকা থেকে প্রতিদিন অন্তত ৮০টি লঞ্চ বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যেত। এই সংখ্যা ২০ কমে এখন হয়েছে ৬০। এক বছরে লঞ্চ চলাচল কমেছে ২৫ শতাংশ। গতকাল বৃহস্পতিবার শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
প্রসারিত ব্রিকসে নিজস্ব মুদ্রার স্বপ্ন
বিশ্ব অর্থনীতির এক-চতুর্থাংশের নিয়ন্ত্রণকারী পাঁচ দেশের জোট ব্রিকসে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে আরও ছয় দেশ। বিকাশমান পাঁচ অর্থনীতির জোটের ১৫তম সম্মেলনের শেষ দিন গতকাল বৃহস্পতিবার আর্জেন্টিনা, মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে আমন্ত্রণ জানানো হয়। ব্রিকসের বর্তমান চেয়ার এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার জানিয়েছেন, দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা ২০২৪ সালের ১ জানুয়ারি থেকেই ব্রিকসের সদস্য হতে পারবে।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
মিয়ানমারের জান্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
মিয়ানমারে ক্ষমতাসীন জান্তাকে যেসব বিদেশি প্রতিষ্ঠান যুদ্ধবিমানে ব্যবহার্য জ¦ালানি তেল (জেট ফুয়েল) সরবরাহ করে, সেগুলোকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এর সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তির ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরা হলেন খিন ফিউ উইন এবং জাও মিন তুন। যেসব বিদেশি কোম্পানি মিয়ানমারের সামরিক বাহিনীকে জেট ফুয়েল সরবরাহ করে, সেসবের মধ্যে ৩টির মালিক এই দুই ব্যক্তি। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি বিভাগ) এই নিষেধাজ্ঞা জারি করেছে বলে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান মন্ত্রণালয়ের সন্ত্রাসবাদ ও অর্থনৈতিক গোয়েন্দা বিভাগের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
তেজস্ক্রিয় পানিতে কূটনৈতিক সংকট
চীনের আপত্তি ও পরিবেশবাদীদের উদ্বেগ উপেক্ষা করেই সুনামি-বিধ্বস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে নিষ্কাশন শুরু করেছে জাপান। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার পর পাম্পের সাহায্যে নিষ্কাশন প্রক্রিয়া শুরু হয়। এদিন এক ঘোষণায় পাম্প খুলে দেওয়ার বিষয়টি জানায় ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পরিচালনা সংস্থা টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো)। রাজধানী টোকিও থেকে এক ভিডিও বার্তায় টেপকো কর্মকর্তারা জানান, ‘এখন পানি নিষ্কাশন পাম্পগুলোর কাছের ভালভগুলো খুলে দেওয়া হচ্ছে।’
বিস্তারিত পড়তে ক্লিক করুন
পরপর ভাইবোনের সঙ্গে ফাহমিদা
বাংলা আধুনিক গানের কিংবদন্তি শিল্পী প্রয়াত মাহমুদুন্নবীর সুযোগ্য উত্তরসূরি ফাহমিদা নবী, সামিনা চৌধুরী ও পঞ্চম। তারা তিন ভাইবোন নিজেদের গানের মাধ্যমে বাবার পরম্পরা সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে এই তিন ভাইবোনকে একসঙ্গে খুব একটা কাজ করতে দেখা যায় না সচরাচর। এবার ফাহমিদা নবী সুযোগ পেলেন পর পর তার বাকি দুই ভাইবোনের সঙ্গে কাজ করার। সম্প্রতি এই শিল্পী তার ফেসবুকে ছোট বোন সামিনা চৌধুরীর সঙ্গে একটি স্টুডিওর রেকর্ডিং মুহূর্তের ছবি শেয়ার করেছেন।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
টেকসই ও সবুজ অর্থায়নে অনীহা
কার্বন নিঃসরণ কমাতে দেশে পরিবেশবান্ধব প্রকল্প বাড়ছে প্রতিনিয়তই। তৈরি পোশাক শিল্পে পরিবেশবান্ধব শিল্পকারখানায় বাংলাদেশ শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। বিশে^র সেরা পোশাক কারখানাগুলোর উল্লেখযোগ্য অংশই বাংলাদেশে। এ ধরনের সবুজ কারখানা স্থাপনে দীর্ঘদিন ধরে দেশীয় ব্যাংকগুলো অর্থায়ন করে আসছে। গেল বছর রেকর্ড ১২ হাজার কোটি টাকার বেশি ঋণ বিতরণ করা হয়েছিল খাতগুলোতে।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
ভূমি জরিপে টাকার খেলা
পটুয়াখালীর বাউফলে ভূমি জরিপে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ভূমি মালিকদের কাছ থেকে প্রতি খতিয়ানের (পর্চা) বিপরীতে সর্বনিম্ন এক হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৭০ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ উঠেছে জরিপ কাজে নিয়োজিত কর্মকর্তাদের বিরুদ্ধে। স্থানীয় কৃষকরা তাদের গাছ, মাছ বিক্রি করে টাকা দিয়েছেন। এসব টাকার লেনদেনে সহায়তা করেছেন জরিপ কাজে নিয়োজিত দুই কানুনগোর সহকারী গিয়াস উদ্দিন ও মন্টু মিয়াসহ স্থানীয় কিছু দালাল।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
ঘরের মাঠে সেরায় চোখ কিংসের
গ্রুপ প্রতিপক্ষ কারা, তা আগেই জানা হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস জেনেছে এএফসি কাপের গ্রুপপর্বে কোথায়, কার সঙ্গে, কখন কখন খেলা। প্রতিপক্ষ জানার মতো লক্ষ্যটাও আগেই নির্ধারণ করে রেখেছে টানা চারবারের প্রিমিয়ার লিগজয়ীরা। আগের দুবার খুব কাছে গিয়েও গ্রুপসেরা হওয়া যায়নি। তবে এবার গ্রুপপর্বে পেরিয়ে তারা চোখ রাখছে ইন্টার-জোন প্লে-অফ সেমিফাইনালে। তার জন্য হতে হবে গ্রুপসেরা। সেই লক্ষ্যপূরণে তাদের পেছনে ফেলতে হবে ভারতের মোহনবাগান সুপার জায়ান্টস, ওড়িষা এফসি ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
চাঁদের বুড়ির চরকিতে রাজনৈতিক সুতা!
বিক্রম ঘুরে বেড়াচ্ছে চাঁদে, কিংবা বলা যায় চাঁদের বুকে হাঁটছে ভারত! গত বুধবার সন্ধ্যায় ভারতের চন্দ্রযান-৩ নভোযানের ল্যান্ডার বিক্রম সফলভাবে চাঁদের মাটিতে নেমেছে। স্বপ্নপূরণ হয়েছে ভারতের ১৪০ কোটি মানুষের। দেশটিও পৌঁছে গেছে অভিজাত ‘মহাকাশ ক্লাবে’। কেউ কেউ বলছেন, চাঁদের বুকে বিক্রমের অবতরণের মধ্য দিয়ে ভারত আসলে ‘প্রথম বিশ্বের’ দেশ হয়ে উঠেছে! গতকাল মর্তে যখন এমন আলোচনা তখন চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান চন্দ্রের মাটিতে শুরু করেছে ব্যস্ত দিন।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
জাপাকে নির্বাচনে চায় ভারত
দেশের অন্যান্য রাজনৈতিক দলের মতো জাতীয় পার্টিকেও (জাপা) আগামী জাতীয় নির্বাচনে দেখতে চায় ভারত। দেশটি চায়, নির্বাচন কেন্দ্র করে বাংলাদেশে নির্বাচনের আগে ও পরে কোনো নৈরাজ্যকর পরিস্থিতির তৈরি না হোক। একটি সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে নির্বাচন হোক ও সেই নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিক।
ভারতের এমন বার্তা নিয়েই চার দিনের সফর শেষ করে গত বুধবার সন্ধ্যায় দেশে ফিরেছেন জাপা চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের। ভারত সরকারের আমন্ত্রণে যাওয়া এ সফরকালে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন তিনি।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
আ.লীগকে বিপুল ভোটে জয়ী করতে চান ওসি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ‘বিপুল ভোটে’ জয়ী করার প্রত্যাশা ব্যক্ত করার পাশাপাশি পৌরসভার মেয়রকে ‘সুযোগ্য’ এবং স্থানীয় সংসদ সদস্যকে ‘নয়নের মণি’ বিশেষণে অভিহিত করেছেন জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর। গত ১৫ আগস্টে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যের একটি ভিডিওতে ওসিকে এসব কথা বলতে শোনা যায়। ২ মিনিট ১১ সেকেন্ডের ওই ভিডিওটি দেশ রূপান্তরের হাতে এসেছে।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
পরামর্শের গুরুত্ব ও প্রয়োজনীয়তা
আল্লাহতায়ালা মানুষকে বিভিন্ন প্রকৃতিতে সৃষ্টি করেছেন। মানুষের স্বভাবকে অভিন্ন করে সৃষ্টি করেননি। একেক বিষয়ে একেকজন পারদর্শী। পৃথিবীর সব বিষয়ে একজন পারদর্শী এমন কোনো মানুষ দুনিয়ায় নেই। সে জন্য কোনো কাজের প্রয়োজন হলে অভিজ্ঞদের শরাণপন্ন হতে হয়। এর মাধ্যমে আমাদের সামনে উন্মোচিত হয় ভালো ও কল্যাণের পথ। কারণ মানুষকে কখনো কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যখন সে সামনের করণীয় সম্পর্কে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে; কোনটা রেখে কোনটা গ্রহণ করবে, সে বিষয়ে সন্দিহান হয়ে যায়। এমতাবস্থায় আমাদের জন্য বড় নিয়ামক হিসেবে কাজ করে পরামর্শ। আল্লাহতায়ালা আমাদের প্রিয় নবীকে পরামর্শের আদেশ করেছেন। ইরশাদ হয়েছে, ‘তারা (মুসলমানরা) পারস্পরিক পরামর্শক্রমে কাজ করে।’ সুরা আশ শুরা : ৩৮
বিস্তারিত পড়তে ক্লিক করুন
ফজরের নামাজের ফজিলত
ফজরের সময় ঘুম থেকে উঠতে না পারার দোহাই বা ওজর সাময়িক হতে পারে, বেশি দিনের জন্য বিশ্বাসযোগ্য নয়। যদি নিয়মিত ফজরের সময় ওঠতে না পারেন, তাহলে আপনার প্রচেষ্টা যথেষ্ট নয় এবং ফলে আল্লাহ আপনাকে ফজরে ওঠা থেকে বঞ্চিত করেছেন। এ প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে, হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহতায়ালা ঘোষণা করেন, আমি সেরূপই, যেরূপ বান্দা আমার প্রতি ধারণা রাখে।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
হাদিসের শিক্ষা
কাতার সোজা করার রহস্য
ফেরেশতাদের সাদৃশ্য অবলম্বন করা। কারণ নামাজ আদায়ের সময় ফেরেশতারাও এভাবে সারিবদ্ধভাবে দাঁড়ায়। হজরত জাবের ইবনে সামুরাহ (রা.) বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ফেরেশতারা যেরূপ তাদের প্রতিপালকের কাছে কাতারবদ্ধ হয়ে থাকে তোমরা কি সেরূপ কাতারবদ্ধ হবে না? আমরা বললাম, ফেরেশতারা তাদের প্রতিপালকের কাছে কীরূপে কাতারবদ্ধ হয়? তিনি বলেন, সর্বাগ্রে তারা প্রথম কাতার পূর্ণ করে, তারপর পর্যায়ক্রমে পরবর্তী কাতারগুলো এবং তারা কাতারে পরস্পর মিলে মিলে দাঁড়ায়। -সুনানে আবু দাউদ : ৬৬১
বিস্তারিত পড়তে ক্লিক করুন