ভিসি প্রোভিসি ট্রেজারার নেই!
উপাচার্য বা ভাইস চ্যান্সেলর একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী পদ। কিন্তু আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বেশ কিছু বিশ্ববিদ্যালয়। দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১৩টি। এর মধ্যে ৪০টি বিশ্ববিদ্যালয়ের ভিসি, ৮৩টি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি এবং ৪৬টি বিশ্ববিদ্যালয়ে ট্রেজারারের পদ শূন্য রয়েছে। আইনের বিধান মতে, ব্যয় ভাউচার, দেনা পরিশোধ, সব অর্থ লেনদেনে চ্যান্সেলর নিযুক্ত ট্রেজারারের সই থাকতে হবে। কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে বৈধ ট্রেজারার নেই। অ্যাকাডেমিক কার্যক্রমে গতিশীলতা নিয়ে আসতে ও শিক্ষার মান বজায় রাখতে উপ-উপাচার্য থাকারও বিধান রয়েছে আইনে।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
ইসিতে বিদেশিদের ফর্মুলা!
আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে বিদেশিদের যদি কোনো ফর্মুলা বা পরামর্শ থাকে সেটা তারা নির্বাচন কমিশনকে দিতে পারে, সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কথা বলা হয়েছে। সে ফর্মুলা দেওয়ার জায়গা যে নির্বাচন কমিশন সেটাও বলা হয়েছে।
নির্বাচন কমিশনে (ইসি) বিদেশিদের দফায় দফায় যাতায়াতের কারণে কৌতূহল তৈরি হয়েছে আদতে তারা কোনো ফর্মুলা দিচ্ছে কি না। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, পশ্চিমা দেশ ও প্রতিবেশী দেশের গ্রহণযোগ্য নির্বাচনগুলো থেকে নানা উপাদান নিয়েছেন বিদেশি রাষ্ট্রদূতরা।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
রোডম্যাপে গতি আস্থায় ঘাটতি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র চার মাস। নির্বাচন সফলভাবে আয়োজন করতে গত বছর একগুচ্ছ কাজের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তৈরি করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছে কমিশন।
রোডম্যাপ থেকে কোনোভাবেই যেন পিছিয়ে না পড়ে সে বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) চার কমিশনারের রয়েছে কড়া নির্দেশনা।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
রাস্তায় অস্ত্র নিয়ে দুই নেতার ধস্তাধস্তি
বরিশাল নগরীতে দিনদুপুরে ব্যস্ত সড়কে আগ্নেয়াস্ত্র নিয়ে ধস্তাধস্তি করেছেন বরিশাল নগরীর ২ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর ও মহানগর জাতীয় পার্টির (জাপা) আহ্বায়ক অ্যাডভোকেট এ কে এম মর্তুজা আবেদীন এবং বরিশাল মহানগর শ্রমিক লীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রইজ আহমেদ মান্না ও তার অনুসারীরা। এর দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পরে পুলিশ এসে পিস্তলসহ তাদের থানা হেফাজতে নিয়ে যায়।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
স্বপ্নের যাত্রা অস্বস্তির জট
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বাধাহীন যাত্রা শুরু হয়েছে। গতকাল রবিবার সকাল ৬টা থেকে বিমানবন্দর থেকে ফার্মগেটের দুই প্রান্ত দিয়ে গাড়ি ১০ থেকে ১২ মিনিটের মধ্যে যাওয়া-আসা করছে। অনেকেই প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওঠার জন্য সকাল থেকেই র্যাম্পগুলোর সামনে অপেক্ষায় ছিলেন। অল্প সময়ে এক্সপ্রেসওয়ে পাড়ি দিয়ে স্বস্তি প্রকাশ করলেও মহাখালী, বনানী ও ফার্মগেটের যাত্রীদের সড়কে নেমে যানজটের মুখে পড়তে হয়েছে।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
জোড়া সেঞ্চুরিতে সুপার ফোরে বাংলাদেশ
তাসকিনের করা ৪৫তম ওভারের প্রথম বলটি সপাটে চালালেন মুজিব উর রহমান। বল ভাসতে ভাসতে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে চলে গেল সীমানার বাইরে। ৮ উইকেট হারানোর পর মুজিবের অমন ছক্কায় বাংলাদেশিদের মুখ শুকিয়ে যাওয়াটাই স্বাভাবিক। তবে হয়েছে ঠিক উল্টোটা। সীমানার বাইরে থেকে বল ফেরত আসতে আসতেই মাঠের মাঝখানে তাসকিনকে ঘিড়ে বাংলাদেশিদের উদযাপন! দলের প্রয়োজনের মুহূর্তে মুজিবের শটটা সীমানা ছাড়া হয়েছে ঠিক, তবে অজান্তেই তার গোড়ালির স্পর্শে ভেঙে যায় উইকেট!
বিস্তারিত পড়তে ক্লিক করুন
অস্থায়ী শ্রমিকে জিম্মি রেলযাত্রীরা
চাকরি স্থায়ীকরণ প্রভৃতি দাবিতে ঢাকায় বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী (টিএলআর) শ্রমিকদের অবরোধ কর্মসূচির কারণে প্রায় সাড়ে ৫ ঘণ্টা সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ছিল গতকাল সোমবার। ফলে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের এবং ঢাকামুখী ট্রেনযাত্রীরা ভোগান্তিতে পড়েন। তাদের অন্য দাবিগুলো হলো, রেলওয়েতে আউটসোর্সিং প্রথা বাতিল ও নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো চতুথ শ্রেণির কর্মচারীদের যোগ্যতা অষ্টম শ্রেণি পাস বহাল রাখা।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
নবায়নযোগ্য জ্বালানিতেই মুক্তি
জ্বালানি হলো সেসব পদার্থ, যাদের ভৌত বা রাসায়নিক গঠন বা অবস্থার পরিবর্তন ঘটলে শক্তির নিঃসরণ ঘটে। আর যেসব জ্বালানিতে এই শক্তি-নিঃসরণ নিয়ন্ত্রণ করা যায়, সেগুলো হলো ব্যবহারযোগ্য জ্বালানি। আধুনিক যুগে উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে জালানির ভূমিকা অপরিহার্য। বর্তমানে জ্বালানি চাহিদার প্রায় ৮০ ভাগ পূরণ করে আসছে জীবাশ্ম জ্বালানি। এর মধ্যে প্রধান হলো পেট্রোলিয়াম, তেল, কয়লা ও প্রাকৃতিক গ্যাস। আমরাও এসব জীবাশ্ম জ্বালানির ওপর বেশির ভাগ নির্ভরশীল, তবে স্বয়ংসম্পূর্ণ নই।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
একুশ শতকের গণতন্ত্রায়ণ ও বিশ্ব বাস্তবতা
বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রতি জনসমর্থন এখনো যথেষ্ট বেশি। পিওর জরিপে ৩৮টি দেশে দেখা গেছে, ৭৮ শতাংশ লোক মনে করে, নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা যে আইন প্রণীত হয়, এমন ব্যবস্থা উত্তম। কিন্তু গণতন্ত্রের বিকল্প ব্যবস্থার প্রতি সমর্থন আছে, এমন লোকের সংখ্যাও কম নয়। প্রকৃত হুমকিটা হলো অপেক্ষাকৃত কম পরিণত বা অপরিণত গণতন্ত্রের বেলায়, যেখানে প্রতিষ্ঠানগুলো দুর্বল এবং গণতান্ত্রিক অভ্যাসগুলো জনগণের মধ্যে তেমন গ্রথিত নয়। তারপরও পাশ্চাত্যে যা ঘটে, তা এসব দেশকেও প্রভাবিত করে। আমেরিকা একসময় পদানত মানুষকে অনুপ্রাণিত করেছিল।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
গণতন্ত্রবিমুখ হচ্ছে আফ্রিকা!
আফ্রিকার দেশগুলোতে একের পর এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থার অবসান ঘটছে। এর বদলে উত্থান হচ্ছে নতুন নতুন সেনাশাসকের। ২০২০ সাল থেকে আফ্রিকায় ১০টি অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। এসব অভ্যুত্থানের বেশিরভাগই হয়েছে মধ্য ও পশ্চিম আফ্রিকার দেশগুলোতে। কিন্তু সামরিক অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে অবস্থান না নিয়ে বরং গণতন্ত্রের এ পতনে উল্লাস করতে দেখা গেছে এসব দেশের মানুষকে। রাজপথে অভ্যুত্থানকারীদের পক্ষ নিয়ে স্লোগান দিয়েছেন তারা।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
এক হাজার বছর মাছ খাননি যারা
প্রত্নতাত্ত্বিকরা সম্প্রতি জানতে পেরেছেন, প্রাগৈতিহাসিক যুগে এশিয়া ও উত্তর আমেরিকার মাঝামাঝি এক অঞ্চলের বাসিন্দারা এক হাজার বছর মাছ খাননি। ওই সময় তারা বাইসন, হরিণসহ অন্য বড় প্রাণী শিকার করে খাদ্যের চাহিদা মেটাতেন। মাছ খেতে কি তাদের ভালো লাগত না? লিখেছেন তৃষা বড়ুয়া
মাছে অনীহা?
মানবসভ্যতার সূচনাপর্ব থেকে মাছ মানুষের প্রিয় খাদ্য। প্রায় ২০ লাখ বছর আগে কেনিয়ার হোমিনিনরা ক্যাটফিশের শরীর থেকে হাড় আলাদা করে খেতেন।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
জ্যামিতিতে ভালো করার কৌশল
অনেক শিক্ষার্থী জ্যামিতি বিষয়ে দুর্বল হওয়ার কারণে গণিতে ভালো করতে পারে না। জ্যামিতিতে দুর্বলতার অন্যতম কারণ হলো না বুঝে মুখস্থ করার প্রবণতা। কিন্তু কিছু বিষয় কৌশল অবলম্বন করলেই জ্যামিতিতে ভালো করা সম্ভব। জানাচ্ছেন এনাম-উজ-জামান।
জ্যামিতির মৌলিক সংজ্ঞাগুলো সম্পর্কে জানতে হবে
বিস্তারিত পড়তে ক্লিক করুন
মুখ খুললেন ফারিণ
নাটক থেকে ওটিটিতে যাওয়ার পর নাটককেই অবজ্ঞা করেন কিছু শিল্পী এমন একটি অভিযোগের সূত্রে দুদিন ধরে চর্চা হচ্ছে মিডিয়ায়। নাম উল্লেখ না করে অভিযোগটি উত্থাপন করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। একটি গণমাধ্যমকে তিনি জানান, তারই এক সহশিল্পী নাটক নয়; বরং ওটিটির কাজকে প্রাধান্য দিচ্ছেন। এমনকি নিজের অভিনীত নাটকের প্রচারেও নাকি সেই অভিনেত্রী অংশ নিচ্ছেন না।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
খোলাবাজারে অস্থিরতা মিলছে না ডলার
দেশের খোলাবাজারে (কার্ব মার্কেট) আবারও অস্থির হয়েছে উঠেছে মার্কিন মুদ্রা ডলার। হঠাৎ চাহিদা বাড়ায় এক বছরের ব্যবধানে ফের অস্বাভাবিক হারে দাম বাড়তে শুরু করেছে ডলারের। মাত্র ১৫ দিনের ব্যবধানে মুদ্রাটির দাম ৫ থেকে ৬ টাকা বেড়ে ১১৭-১১৮ টাকা বিক্রি শুরু হয়। বিষয়টি নজরে এলে বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে নামে। ফলে মানি এক্সচেঞ্জগুলোতে ডলার কেনাবেচা প্রায় বন্ধ হয়ে গেছে। বিদেশগামী যাত্রীরা পড়েছেন বিপাকে।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
কলেজের কক্ষ ফাঁকা রেখে স্কুলে এইচএসসির কেন্দ্র!
নেত্রকোনার দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অবৈধভাবে এইচএসসি পরীক্ষার ভেন্যু হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরীক্ষার দিন বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখতে হচ্ছে। এতে ওই বিদ্যালয়ের মাধ্যমিকের প্রায় ৩০০ শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হচ্ছে। অভিযোগ উঠেছে, বালিকা উচ্চ বিদ্যালয়কে অবৈধভাবে পরীক্ষার ভেন্যু হিসেবে ব্যবহার করা হচ্ছে একটি কলেজের শিক্ষার্থীদের নকল করাসহ অনৈতিক সুযোগ দেওয়ার জন্য। এর প্রমাণও মিলেছে।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
গোড়ায় গলদ ঠেকাতে মিরাজেই শেষরক্ষা
নির্ধারিত ‘শিল্পী’র অনুপস্থিতিতে রঙ্গমঞ্চে অনেকেই তো আসলেন! রনি তালুকদার, তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়; ইনিংসের গোড়া পত্তনে অভিজ্ঞ লিটন দাস আর তামিম ইকবালের অভাব পূরণে বিকল্প অনেকগুলো নাম। তবে বাঁচা-মরার ম্যাচে শেষ পর্যন্ত মেহেদি হাসান মিরাজেই ভরসা টিম ম্যানেজমেন্টের। বল হাতে, লোয়ার অর্ডারে ব্যাট হাতে নানান ভূমিকায় দলকে বাঁচিয়েছেন মিরাজ, ২০১৮ সালের এশিয়া কাপ ফাইনালে হুট করে তাকে ইনিংসের সূচনায় নামিয়ে দেওয়ার রাতে লিটনের দৃষ্টিনন্দন ব্যাটিংয়ের সাক্ষী হয়েই ছিলেন মাঠে।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
কর্মসূচিতে না গেলেই হলছাড়া!
‘আগামী ডিসেম্বরে আমার মাস্টার্স শেষ হয়ে যাবে; তত দিন পর্যন্ত আমাকে থাকার সুযোগ দিন। তখন আমি নিজ থেকেই হল ছেড়ে দেব। আমার আর্থিক অবস্থা ভালো নয়।’ এভাবে অনুনয়-বিনয় করেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের নেতাদের মন গলাতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী এনামুল হাসান নোমান। এই ছাত্রসংগঠনটির কর্মসূচিতে নিয়মিত হাজির না হওয়ার ‘অপরাধে’ নিজের থাকার জায়গা হারাতে হয়েছে নোমানকে।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
৭১ বছর লোহার ফুসফুসে জীবন
দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমেছে কয়েক বছর আগে। যুদ্ধে জড়ানো দেশগুলো নিজেদের ক্ষতি কাটিয়ে ওঠার অবিরাম চেষ্টা করে যাচ্ছে। বিশ্বে শান্তির প্রচেষ্টায় ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে লিগস অব নেশনস (জাতিসংঘ)। ঠিক তখনই যুক্তরাষ্ট্র মুখোমুখি হলো এক অপ্রত্যাশিত পরিস্থিতির। ১৯৫২ সালে দেশটি ইতিহাসে দেশটিতে সবচেয়ে বড় পোলিও প্রাদুর্ভাব দেখা দেয়। তখন দেশটিতে ৫৮ হাজারের বেশি মানুষ পোলিওতে আক্রান্ত হয়েছিল। আক্রান্ত ব্যক্তির অধিকাংশই ছিল শিশু।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
হাসপাতালে সোনিয়া গান্ধী
ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় বুকে সমস্যার কথা জানানোর পর তাকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্র্তৃপক্ষ বলছে, তার বুকের সমস্যাটা আগেরই। তার অবস্থাও এখন স্থিতিশীল। তাকে নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সর্বোচ্চ ব্যবধানের রেকর্ড
দেশে ঢাকার চেয়ে বাইরে দৈনিক ডেঙ্গুর রোগীর ব্যবধানের সর্বোচ্চ রেকর্ড হয়েছে। বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় (গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত) ২ হাজার ৬০৮ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি হয়েছে ১ হাজার ৭১৬ জন, যা দিনে ভর্তি রোগীর ৬৬ শতাংশ। বাকি ৮৯২ জন বা ৩৪ শতাংশ ভর্তি হয়েছে ঢাকায়। সে হিসাবে ঢাকার বাইরে এই প্রথম দৈনিক সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড হলো। এর আগে সর্বোচ্চ ৮২১ জন রোগী ভর্তির রেকর্ড ছিল গত ১৩ আগস্ট।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
পানি কমলেও দুর্ভোগ কমেনি
উত্তরের তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনাসহ বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি ঘটছে। এসব নদীর পানি বাড়ায় কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, বগুড়া, জামালপুর ও সিরাজগঞ্জে হাজারো বাসিন্দা পানিবন্দি হয়েছে। ধীরে ধীরে পানি কমতে থাকলেও বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কমেনি বলে গতকাল রবিবার সংশ্লিষ্ট এলাকা সরেজমিনে গিয়ে প্রতিনিধিরা জানান।
বিস্তারিত পড়তে ক্লিক করুন
অর্থ সঞ্চয়ে উৎসাহ ও সতর্কতা
পবিত্র কোরআনে সুরা জুমারের ১০ নম্বর আয়াতে আল্লাহতায়ালা বলেন, ‘অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো ও আল্লাহকে অধিক স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও।’ আয়াতে ‘অনুগ্রহ’বলতে অর্থ-সম্পদ ও প্রয়োজন পূরণের উপকরণকে বোঝানো হয়েছে। বস্তুত অর্থের সঙ্গে মানবজীবনের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। দৈনন্দিন খাদ্য-বস্ত্র ও ওষুধ-পথ্যের জোগান এবং বাসস্থান ব্যবস্থাপনাসহ নানা প্রয়োজনে অর্থ উপার্জন ও জীবিকা নির্বাহের বিভিন্ন পথ বেছে নিতে হয় মানুষকে।
বিস্তারিত পড়তে ক্লিক করুন