স্বর্গে পা দেওয়ার এক বছর

রেশটা রয়ে যাবে অনন্তকাল!

৩৪ দিনের স্বপ্ন সফর শেষে দোহা ছাড়ার আগের দিন লিখেছিলাম- আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ!

শুভ দিন এসে গেছে। ঋণ শোধও হয়ে গেছে। দেখতে দেখতে ঋণ শোধের একটি বছরও কেটে গেছে! ১৮ ডিসেম্বর ২০২২। ইতিহাসের পাতায় তারিখটা উঠে গেছে পাকাপাকিভাবে। বলতে পারেন, আরও তো ২১টি বিশ্বকাপের ফাইনাল হয়েছে। তো, ওই তারিখটা কেন পাবে বিশেষ সমাদর? কেনই বা এই তারিখের রেশটা রয়েছে গেছে গোটা বিশ্বে?

বিস্তারিত পড়ুন

 

এ পৃথিবী একবার পায় তারে 

লুসাইলের জাদুকরী সেই রাতের পর সূর্যকে প্রদক্ষিণ করে ৫৮৪ মিলিয়ন মাইল ঘুরে এসেছে পৃথিবী। দীর্ঘ এই পরিক্রমাকেও মনে হয় কয়েক মুহূর্ত আগের স্মৃতি, যেন মাত্রই চোখের সামনে ঘটল। স্নায়ুক্ষয়ী ফাইনালের নাটকীয় সমাপ্তি, অবশেষে বিশ্বকাপ শিরোপা লিওনেল মেসির হাতে। যে মাঠে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে শুরু হয়েছিল টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান, সেই মাঠেই ১ মাস পর ঘুচল ৩৬ বছরের অপেক্ষা। স্বপ্নপূরণের পরের বছরটা যে মেসির স্বপ্নের মতো কেটেছে সেটা বলা যাবে না, তবে ক্ষুদে জাদুকর এখন খুঁজে পেয়েছেন জীবনের নতুন দিশা।

বিস্তারিত পড়ুন

 

বিশ্বকাপজয়ীরা এখন যেমন আছেন

বিশ্বকাপ মানে নতুন তারকার জন্ম। বিশ্বকাপ মানে চ্যাম্পিয়ন দলের সদস্যদের নতুন করে উত্থান ক্লাব ফুটবল অঙ্গনে। কাতার বিশ্বকাপ হয়েছিল মৌসুমের মাঝপথে। তবু তার প্রভাব পড়েছিল দলবদলে। দেখে নেওয়া যাক বিশ্বকাপজয়ী আর্জেন্টাইনরা এখন কে কোন ক্লাবে-

বিস্তারিত পড়ুন