বাংলাদেশ জাতীয় দলের সহঅধিনায়ক এবং তারকা পেসার তাসকিন আহমেদ দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত পোস্ট দিয়েছেন তাসকিন।
নিজের ভেরিফাইড পেজ থেকে তাসকিন জানান, ‘শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তবে শিক্ষার্থীরা হলো হৃদপিণ্ড। আমি চাই না আর রক্ত ঝরুক, খালি হোক কোনো মায়ের কোল। শান্তি চাই, শান্তি চাই!’
এর আগে জাতীয় দলের তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, নাঈম শেখ ও নুরুল হাসান সোহানরাও এ বিষয়ে উদ্বেগ পোষণ করেন।