ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যান চালকের

পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় নাহিদ প্রামাণিক (২০) নামের এক অটো ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১ ডিসেম্বর) ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়াস্থ  পাবনা সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত নাহিদ পাবনা সদর উপজেলার টেবুনিয়ার ছোট মাটিয়া বাড়ি গ্রামের সুমন প্রামানিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাশুড়িয়া অভিমুখ ট্রাকটি পাবনা যাচ্ছিল। অপরদিকে টেবুনিয়া থেকে দাশুড়িয়া আসছিল অটোভ্যানটি। এ অবস্থায় পাবনা সুগার মিলের সম্মুখে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে অটোভ্যানটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালক নাহিদ মারা যান।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করা হয়। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। ঘাতক ট্রাকটি শনাক্ত করাসহ তাকে আটক করতে অভিযান শুরু হয়েছে।