আগে পরে অনেক সাক্ষাতকারে সাব্বির রহমান জানিয়েছেন শহিদ আফ্রিদি তার আদর্শ। চিটাগং কিংসের মেন্টর আফ্রিদির দলের বিপরীতে নিজের সামর্থ্য দেখিয়েছেন সাব্বির। ৯ ছক্কা ৩ চারে, ৩৩ বলে অপরাজিত ৮২ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন। চার বছর পর সাব্বির পান ফিফটির দেখা।
ম্যাচশেষে সাব্বির বলেন, ‘শহিদ আফ্রিদি আমার আইডল, উনি দেখেছেন ইনিংস এটি ভালো লেগেছে। কিন্তু আমি তাকে দেখানো বা কোনো (সমালোচনার) জবাব দিতে খেলেনি। আমি খেলেছি আমার নিজের জন্য, দলকে জেতানোর জন্য।’
তবে তারপরও জয় পাননি সাব্বির। নিজে সফল হলেও চিটাগং কিংসের কাছে হারতে হয়েছে ৭ উইকেটে। এ নিয়ে ৫ ম্যাচ ধরে হেরেই চলেছে ঢাকা ক্যাপিটালস।