মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পৃথক মোটর বাইক দুর্ঘটনার পুলিশ সদস্য নিহত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকাল আনুমানিক ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় কুমিল্লা মুখী লেনে ও বিকেল পৌনে ছয়টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর কেন্দ্রীয় সংলগ্ন ঢাকা মুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- মো. জিলু মিয়া (৪২), তিনি গজারিয়ায় উপজেলার ইমামপুর ইউনিয়নের রসূলপুর বাজারে বিখ্যাত অহিদ মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী অহিদ মিয়ার ছোট ছেলে। সে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত ছিলেন অপরজন হলো একই ইউনিয়নের হোগলাকান্দী গ্রামের আব্দুল হামিদ এর ছেলে ওয়াজ কুরনী (৩৪) ও আহত হয়েছেন একই গ্রামের আ: জলিল সরকারের ছেলে লোকমান হোসেন (৩৫)।
জানা যায়, শুক্রবার সকালে নিহত ওই পুলিশ সদস্য মোটরসাইকেল যোগে নারায়ণগঞ্জ থেকে গজারিয়া তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ঘটনাস্থলে বালুয়াকান্দি এলাকা অতিক্রম করার সময়, একই মুখী অজ্ঞাত একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে সিটকে পড়ে। এ সময় মোটরসাইকেলে থেকে ছিটকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্য নিহত হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক লোকমান হোসেন ও আহোরী ওয়াজ কুরুরী ভবেরচর থেকে সোনারগাঁও যাচ্ছিলেন। ভবেরচর কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন এলাকায় ফেনী থেকে ছেড়ে আশা ড্রীম লাইন যাত্রীবাহী বাস পিছন থেকে চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিলে দু'জন মোটরসাইকেল সহ ছিটকে পরে যায়। এ সময় ঘটনাস্থলে আরোহী ওয়াজ কুরুনীর মৃত্যু হয়। চালক লোকমানকে আহত অবস্থায় উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করে।
বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, নিহত পুলিশ সদস্যর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, বিকেলের দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ ও মোটর বাইক থানায় নিয়ে আসা ও ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।