ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক মো. ছবীর হোসেনের ১২ বছর বয়সী মেয়ে মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান ও ইসরাত জাহান মীম (৫) বৃহস্পতিবার বিকাল থেকে নিখোঁজ রয়েছে।
পরিবারের তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) বাদ আছর তারা দুজন তাদের মামার বাড়ি বুড্ডা গ্রাম থেকে কুচনী গ্রামের নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা হলেও বাড়ি ফিরেনি। আত্মীয়স্বজন ও এলাকাবাসীর সহযোগিতায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে। গতরাতেই এলাকায় মাইকিং করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই বোনের নিখোঁজ হওয়ার ঘটনাটি ভাইরাল হয়েছে। দুই মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে শুক্রবার দুপুরে সরাইল থানায় জিডি করেছেন তাদের বাবা মো. ছবীর হোসেন।
এদিকে দুই সন্তানের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যদের উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্কে সময় পার করছেন। ঘটনাটিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ সন্তানদের বাবা-মা তাদের সন্তানদের ফিরে পেতে প্রশাসন ও দেশবাসীর সহযোগিতা চেয়েছেন।
আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা আটক