কালিহাতী উপজেলার ক্রীড়াঙ্গনের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন সুচনা কালিহাতী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-কে কেন্দ্র করে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয়, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট প্রধান পৃষ্ঠপোষক প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল বলেন, আমি কালিয়াতী নামে একটি স্লোগান নিয়ে কাজ করছি। সে কারণে সূচনা কালিহাতী নামে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি আমি নিজে রাজনৈতিক ব্যক্তিত্ব আমার যে কোন কাজেই রাজনীতি থাকবে। যেহেতু ফুটবল টুর্নামেন্ট সার্বজনীয়। আমরা চাই, খেলাধুলার মাধ্যমে একটি সুশৃঙ্খল ও উদ্যমী প্রজন্ম গড়ে উঠুক। ইতিপূর্বে কালিহাতীতে যারা নামকরা ফুটবল রয়েছে তাদেরকে সাথে নিয়েই এই টুর্নামেন্ট পরিচালনা করছি।
সুচনা কালিহাতী সম্পর্কে তিনি আরো বলেন, ৩১দফা বাস্তবায়নে অর্থাৎ তৃণমূল পর্যায়ে আমি যে কাজ করব সেটাই হচ্ছে সুচনা কালিহাতী।
তিনি আরও জানান, এ বছর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পার্শ্ববর্তী উপজেলার মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামী ২ আগষ্ট বিকেল ৩টায় কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে-এ, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাকির হোসেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, ক্রীড়া সংগঠক ও সামাজিক নেতৃবৃন্দ। উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকরা এবং টুর্নামেন্টের প্রস্তুতি, নিরাপত্তা, বিচারকদের স্বচ্ছতা ও পুরস্কার সংক্রান্ত বিস্তারিত তুলে ধরেন।
এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে, টুর্নামেন্টের প্রচার-প্রসারে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়।
৩ আগস্টের ছাত্র সমাবেশে ছাত্রদলের ৬ নির্দেশনা
এলপিএল দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নেবে শ্রীলঙ্কা
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা আটক