মুন্সীগঞ্জে অটোরিকশাচালক হত্যায় গ্রেপ্তার ৫

মুন্সীগঞ্জ সদরে অটোরিকশা চালক মজিবুর মাঝি (৪৫) হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করছে পুলিশ। একই সঙ্গে চালকের অটোরিকশাটি উদ্ধার করে। গত সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- সোহাগ মোল্লা (৪৩), জয় (৩১), ইমরান (৩০), হারুন (৫১) ও আলী  হোসেন (৪০)।  

বুধবার (৫ নভেম্বর) সকালে এক প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম। 

তিনি জানান, মামলা দায়েরের পর পরই জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে প্রথমে সোহাগ মোল্লা, জয় ও ইমরানকে গ্রেপ্তার করেন। পরে তাদের স্বীকারোক্তিতে অটোরিকশা বিক্রির সঙ্গে জড়িত হারুন ও আলী হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিতে অটোরিকশা উদ্ধার করা হয়। 

প্রসঙ্গত: নিখোঁজের ৩ দিন পর গত সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের পূর্ব রতনপুর গ্রামের সড়কের পাশের একটি খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অটোরিকশা চালক মজিবুর মাঝির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের ছেলে রাসেল মিয়া বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।