আমজনতা পার্টির বিষয়টি ইসির সভায় তোলা হবে: রাশেদ খাঁন

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম

নির্বাচন কমিশনের পরবর্তী বৈঠকে তারেক রহমানের দল আমজনতা পার্টির নিবন্ধনের বিষয়টি আলোচনার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ তথ্য জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

তিনি বলেন, নিবন্ধন না পাওয়া একটি দল ইসি ভবনের ফটকে আন্দোলন করছে। এমন অনেক দল নিবন্ধন পায়নি। সামনে নির্বাচন থাকায় বিষয়টি গুরুত্ব দিয়ে সমাধানের জন্য সিইসির কাছে অনুরোধ জানানো হয়েছে। সিইসি প্রতিশ্রুতি দিয়েছেন যে কমিশনের পরবর্তী বৈঠকে বিষয়টি তোলা হবে এবং এ নিয়ে আলোচনা করা হবে।

এছাড়া সিইসির সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের শরিকদের নির্বাচন থেকে বিরত রাখারও অনুরোধ জানান রাশেদ খাঁন। তার মতে, এই দলগুলোকে নির্বাচনে অংশ নিতে দিলে তারা জাতীয় নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, ভোটকেন্দ্রে মারামারি ও সংঘর্ষ সৃষ্টি করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত