আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ৩৫টি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এর মধ্যে কেন্দ্রে ঘড়ি ব্যবহার করা যাবে কিনা সে সম্পর্কিত নির্দেশনাও দেওয়া হয়েছে।
রবিবার (১৪ জুন) বোর্ডের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত ঘড়ি ব্যাতীত অন্য কোনো ঘড়ি পরীক্ষার কেন্দ্রে নিয়ে প্রবেশ করতে পারবে না। শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যতিত অন্য কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না বলে নির্দেশনায় জানানো হয়েছে।