ঈদের পোশাকের অনলাইন বিকিকিনি

আপডেট : ১৬ মে ২০২০, ০২:৪৭ এএম

করোনা-সংকটের কারণে উৎসবের রং অনেকটাই ফিকে এবার। তবু থেমে নেই যাপিতজীবনের কর্মকা-। কয়েক দিন পরই ঈদ। এ মুহূর্তে ঘরের বাইরে না গিয়ে ঘরে বসেই ঈদের কেনাকাটা সেরে ফেলা উত্তম। আর ঈদ সামনে রেখে দেশের বড় ফ্যাশন হাউজগুলো অনলাইন শপ চালু রেখেছে। অনেক ফ্যাশন হাউজে নানা ধরনের ছাড়ও চলছে। এবারের ঈদে ফ্যাশন হাউজগুলোর পোশাকের খবর জানালেন ফারাহ বিলকিস

আড়ং

ফ্যাশন হাউজ আড়ং তাদের আউটলেটে কেনাকাটা করতে আসার আগে কিছু নির্দেশনা অনুসরণ করতে বলেছে। এর মধ্যে অন্যতম হলো টাইম স্লট। ক্রেতাকে আগে টাইম স্লট বুকিং দিয়ে আউটলেটে কেনাকাটা করতে যেতে হবে। এজন্য প্রথমে লগইন করতে হবে আড়ংয়ের ওয়েবসাইটে  (www.aarong.com)। সাইটে গিয়ে বিভিন্ন প্রক্রিয়ার ধাপগুলো অনুসরণ করে টাইম স্লট (ক্রেতার শপিংয়ের তারিখ ও সময়) বুক করতে হবে। এরপর মোবাইলে মেসেজের মাধ্যমে আড়ং কর্তৃপক্ষ জানিয়ে দেবে ক্রেতা কখন শপিংয়ে যাবেন। নির্ধারিত তারিখে নির্দিষ্ট সময়ের ১০ মিনিট আগে উল্লেখ করা আউটলেটে উপস্থিত হতে হবে।

বিশ্বরঙ

বিশ্বরঙের ফ্যাশন ডিজাইনার ও স্বত্বাধিকারী বিপ্লব সাহা বলেন, স্বাভাবিক সময়ের মতো এবারের ঈদেও মন মাতানো বাহারি রং ও ডিজাইনের পোশাক। সঙ্গে থাকছে উপহার হিসেবে ১০ শতাংশ মূল্যছাড়। কোনো ডেলিভারি চার্জও দিতে হবে না। বিশ্বরঙের প্রত্যেক সরবরাহকারী গ্লাভস, মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করেন। তাই ঘরে বসেই নিরাপদে আপনার পছন্দের পোশাকটি নিতে পারেন বিশ্বরঙের ফ্যাশন হাউজের ওয়েব পেজwww.bishworang.com এবং bishworangfanclub এই ফেইসবুক পেজ থেকে। পণ্য-সংক্রান্ত যেকোনো তথ্য এবং সেবা পেতে পারেন বিশ্বরঙের কাস্টমার কেয়ারের এই নম্বরে : ০১৮১৯২৫৭৭৬৮।

জেন্টল পার্ক

জেন্টল পার্ক এনেছে নতুন ডিজাইনের ঈদ-পোশাক। মিলছে তাদের অনলাইন স্টোর ও ফেইসবুক প্ল্যাটফর্মে। দেশি মোটিফের সঙ্গে প্যাটার্ন, কাটিংয়ের বৈচিত্র্য নিয়ে পুরো ঈদ-পোশাকই এবার তারুণ্যের ট্রেন্ডনির্ভর। থাকছে কাবলি, কামিজ, কুর্তি, পাঞ্জাবিসহ শিশুদের পোশাক। নতুন পোশাক ক্রয়ে ক্রেতার আগ্রহ বাড়াতে আরও থাকছে মূল্যছাড় ক্যাম্পেইন। ১০ মে থেকে শোরুমে বা অনলাইন কেনাকাটায় থাকছে সব পণ্যে ২০ শতাংশ মূল্যছাড় সুবিধা। ঘরে বসেও ঈদের পোশাক মিলবে বাড়তি ডেলিভারি চার্জ ছাড়াই।

জেন্টলপার্কের স্টোর ছাড়াও ফেইসবুক ভেরিফাইড পেজ এবং অনলাইনে মিলবে ঈদ-পোশাকের খোঁজ, ছবিসহ তথ্য। অনলাইন শপিংয়ের জন্য ঢু মারুন :www.gentlepark.com

 

হুর নুসরাত

কথা হয় হুর নুসরাতের ফ্যাশন ডিজাইনার ও স্বত্বাধিকারী নুসরাত আক্তার লোপার সঙ্গে। তিনি বলেন, যেহেতু করোনার জন্য সরাসরি হাউজে এসে কেনাকাটার সুযোগ বন্ধ, তাই আমরা পুরোদমে আমাদের অনলাইন সার্ভিস চালু রেখেছি। আপনার পছন্দের যেকোনো রং ও ডিজাইনের পোশাক অর্ডার করতে পারবেন আমাদের ফেইসবুক পেজ থেকে। হুর নুসরাত রং ও ব্যতিক্রম ডিজাইনকে প্রাধান্য দিয়ে দেশি পোশাক তৈরির প্রয়াস নিয়ে কাজ করার চেষ্টা করে। ফেইসবুকের ঠিকানা www.facebook.com/HURnusrat/ রয়েছে হটলাইন নম্বর : ০১৯৭৯৬৯২৬৯২।

রঙ বাংলাদেশ

রঙ বাংলাদেশের স্বত্বাধিকারী সৌমিক দাসের সঙ্গে কথা বলে জানা যায়, এই প্রতিকূল সময়ে সাধ্যের ভেতর ঈদ-আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে চায় ‘রঙ বাংলাদেশ’। তারা আয়োজন করেছে ঈদ-আনন্দ বিনিময় উৎসব। আগামী ২০ মে পর্যন্ত অনলাইনে নির্দিষ্ট পণ্যের ওপর থাকবে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। সঙ্গে নেওয়া হয়েছে স্বাস্থ্যসচেতনতার সব ব্যবস্থা, অর্ডার করা ‘রঙ বাংলাদেশ’-এর পণ্য সম্পূর্ণ সুরক্ষায় পৌঁছে যাবে আপনার ঘরে। ওয়েবসাইট www.rang-bd.com,  ফেইসবুক পেজ facebook/rangbangladesh facebook/rangbangladesh.

হেল্পলাইন : ০১৭৭৭৭৪৪৩৪৪ এবং ০১৯৮৪৮৮৮৪৪৪।

প্লাস পয়েন্ট

প্লাস পয়েন্টের স্বত্বাধিকারী এবং প্রতিষ্ঠাতা বিপুল ইসলাম বলেন, আমাদের পোশাকগুলো অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে এবং ফেইসবুক পেজ থেকে ক্রেতারা কিনতে পারবেন। ওয়েবসাইটের ঠিকানা হলো www.pluspointfashion.com এবং ফেইসবুক পেজ  www.facebook.com /pluspointbd/

 

এ ছাড়া যেকোনো তথ্যের জন্য ০১৯৫৮-৩৮৭৯৯৬ নম্বরে যোগাযোগ করতে পারেন।

লা রিভ

লা রিভের প্রধান নির্বাহী মুন্নুজান নার্গিস জানান, প্রতিবারের মতো এবারও আমরা সব ধরনের রং ও ডিজাইনে পোশাকগুলো তৈরি করেছি।  করোনাভাইরাসের প্রকোপের কারণে সবাইকে যেহেতু ঘরে থাকতে হচ্ছে, তাই আমরা অনলাইনের মাধ্যমে কেনাকাটার ব্যবস্থা রেখেছি। ওয়েবসাইটে www.lerevecraye.com/এই ঠিকানায় এবং ফেইসবুক পেজে www.facebook.com/lerevecraye/ / এই ঠিকানা থেকে কেনাকাটা করতে পারবেন। এ ছাড়া থাকছে হটলাইন নম্বর : ০১৮৪৭-০৮২৬৪৩।

অঞ্জন’স

ফ্যাশন হাউজগুলোর সংগঠন ফ্যাশন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফ্যাশন উদ্যোগের সভাপতি এবং ফ্যাশন হাউজ অঞ্জন’সের স্বত্বাধিকারী শাহীন আহম্মেদ বলেন, ‘সংগঠন থেকে দোকান খোলা না খোলার বিষয়ে সদস্যদের কোনো নির্দেশনা দেওয়া হবে না। নিজ উদ্যোগে কেউ চাইলে দোকান খুলতে পারেন। সে ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করা হবে। আমরা অঞ্জন’সের পোশাক অনলাইনে ক্রেতাদের কাছে বিক্রয় করার উদ্যোগ নিয়েছি। ক্রেতারা আমাদের ওয়েবসাইট ও ফেইসবুকে পছন্দের পোশাক অর্ডার করে কিনতে পারছেন।’

অনলাইন ঠিকানা : http://www.anjans.com/ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত